Profile Photo

Shovan Khan SabuzOffline

  • Methopath
  • Profile picture of Shovan Khan Sabuz

    Shovan Khan Sabuz

    3 years, 8 months ago

    রাত গভীর হলেও শীতের রাতে আজকাল আর
    শিশিরের টুপটাপ ঝরে পড়ার শব্দ শোনা যায় না,
    তবুও রাত ভ’রে ঝরে পড়ে শিশির আমার বুক জুড়ে
    ধানের সবুজ পাতা হয়ে ভিজে ওঠে মন আনমনা।

    আমি যেন সুদুরের ডাক শুনতে পাই, আমার একাকিত্বের
    জীবন ভর যে মধু করেছি সঞ্চয় চন্ডিদাশের পদ থেকে
    সেই সব মধুর শব্দমালা নিকট হয়ে আমারে শাসিয়ে যায়
    যেন নিশ্চিত গন্তব্যের দিকে চলেছে এক নদী এঁকে-বেঁকে।

    ঢোঁড়াইয়ের নিঃসঙ্গতা আমাকে ছুঁয়ে যায় ২৫৩ তম পাতায়
    কাহারে বেসেছে সে ভালো নিবিড় ঘাসের মতো করে
    বিস্তির্ণ খোলা প্রান্তুর, মধুজবার ঝুপ, বরষার ঘ্রাণ দিঘির পাড়ে
    হেমন্তের নরম জলে ভাদ্রের চাঁদের আলোয় ভালো সে বেসেছে কাহারে!

    অনেক দিন যা গিয়াছে ভুলে, নতুন করে এই রাতের গভীরে
    প্রেমের সাধ ফিরে পায় মন বাতাবি ফুলের ঘ্রাণের মতো মধুর
    জীবনানন্দ কেন ট্রেনের হুইসাল পায় না শুনিতে
    জীবনের কোন গভীরে হারিয়ে গেলে নিকট হয়েছে সুদূর!

    আহা প্রেম! ঘাই হরিণির ডাকে বিভোর হয়ে আছে মন
    দোনলার গুলির আঘাতে নয়, ঘাই হরিণির ডাকে হৃদয় ওঠে কেঁপে
    মন হারিয়ে যায়, মধু মিঠে বলে মাছি তাতেই জড়িয়ে ফেলে পা
    কত অজস্র পতঙ্গ পুড়েছে আলোর আড়ালের উত্তাপে।

    4
    5 Comments
Skip to toolbar