Profile Photo

অরিন্দম সাইফুল্লাহOffline

  • Arindam-Saifullah
  • [আজ থেকে ২০ বছর পরের দৃশ্য… যখন আমার তোমার আর কারো দাঁত থাকবে না, চামড়ার টান থাকবে না]
    জানি আমাদের সাথে যে রঙিন খেলা স্রষ্টা খেলেছেন তা বাস্তবতা…
    তোর সিঁথীর সিঁদুরে আমার হাত নেই। তবুও কিছু প্রশ্ন আমাকে কাঁদায়, জাগায় …

    মৃত তারা

    আমার বুকের পাঁজর জুড়ে নামটা আজও তোর,
    তুই যে আমার নীল গোধূলী রাত্রি সকাল ভোর।
    হৃদপিন্ডের পেন্ডুলামে রক্ত কণিকায়-
    তোর নামের সুরটা আজও, তেমনি বেজে যায়!
    শুধু; তোর আকাশে আমি যেন, মৃত সুরের ধারা,
    মরচে পড়া নিহারীকা, মরে যাওয়া নীল তারা।।

    কেউ হাসলে, আজও তোর হাসিরই মিষ্টি আওয়াজ পাই,
    ছিলিস আছিস থাকবি… বুকে তুই ছাড়া কেউ নাই।
    দূর তাকালে তোর মায়া মুখ, সবার আগে ভাসে-
    ইজি বাইকে তেমনি চড়ি, নাই শুধু তুই পাশে;
    তুই কি আজও তেমনি বসিস উড়িয়ে কালো চুল
    পদ্মা তীরে আমায় ভেবে ফেলিস কানের দুল?
    আমার দেয়া লালচে রাখি এখনও কি আর বাঁধিস?
    আমার কথা ভেবে কিগো বই জড়িয়ে কাঁদিস?
    নাকি, আজকে রে তুই স্বপ্ন দেখিস এই না আমায় ছাড়া??
    তোর আকাশে আমি বুঝি একটা মৃত তারা???

    তোর দেয়া সেই লাল অর্গান, কেনা বাঁশের বাঁশী
    বাজে না আর গীটার আমার বেহালার সুর বাসি
    আচ্ছা, আজও কি তুই জানালা দিয়ে দেখিস বকুল ফুল
    আজো কি মেঘ দেখলে ও তুই, কাঁদিস রে বেভুল?
    ঝড়ের সময় আজকেও কি, কেউ লেখে তোরে রোজ
    আমার মতন এমন করে রাখে কি তোর খোঁজ?
    তোর পায়ের ধুলা এমন করে রাখে কি কেউ বুকে?
    আমার মতো সুখে হাসায় কাঁদে কি তোর দুখে।
    তোর একটু ব্যথার যন্ত্রনাতে আমার মতো করে
    কেউ কি থাকে জেগে রে বল সারা রাত্রি ভরে?
    আমার মতন কাঁদে কি কেউ করলে রে তুই ‘মান?
    কেউ কি লেখে তোকে নিয়ে আজ কবিতা গান?
    জানি তোর আকাশে নইরে আমি ব্যথার মৃত তারা
    চোখের কালো দাগেই বুঝি কেমন আছিস আমায় ছাড়া

    ০৫.১২.২০১৮
    রাত ৩.০০টা বা ৪.০০ টা হবে

    6
    9 Comments

অরিন্দম সাইফুল্লাহ্

Skip to toolbar