-
ভালোবাসার লিরিক-200
▪পার্থসারথিভালোবাসা আছে বলেই-
ফুল ফোটে, পাখিরা গায়
জোছনার তোলপাড়,
ভালোবাসা আছে বলেই-
প্রেমিক-প্রেমিকা চায়
জগৎ তোমার-আমার।
ভালোবাসা আছে বলেই-
বাতাসে সুবাস ভাসে
দিগন্ত কাছে আসে,
ভালোবাসা আছে বলেই-
আকাশের সাতরঙ ছবি আঁকে
বেলাশেষে পাখিরা ফিরে আসে।
ভালোবাসা আছে বলেই-
তোমায় ডাকি
তোমার নামে ছন্দ আঁকি,
ভালোবাসা আছে বলেই-
আকাশে মেঘের ভাসাভাসি
তুমি অথবা আমি বলি- ভালোবাসি।
♡13 Comments -
Friends
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
D K MAHANTA
@dkmahanta01718942602
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
নন্দিনী
@nandini-chowdhuri
Diponkar Bhowmik Antu
@diponkar
Nilufar Ghani
@nilufar-ghani
Israt Lamia
@israt-lamia
Dhali Moin
@dhali-moin



ভালোবাসা থাকুক সবকিছু জড়িয়ে! ভালোবাসা নেবেন মঞ্চবন্ধু মিষ্টি কবিতাখানির জন্য!