Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 8 months ago

    হাজার নিয়ামত
    হালিমা বিনতে খালেক।

    ছোট্ট ছেলে মাকে বলে
    শোনরে মাগো শোন
    বলনা মাগো, কে দিল এই
    মেহেদী পাতায় খুন।
    কালো কাকের পেট ভরা
    কেন সাদা চুন?
    বলছি ডেকে মাগো আমার
    একটু কথা শোন।

    সবুজ আখের গাছে কেন
    চিনির সরবত
    জন্ম নিয়ে গরুর ছানা
    কোথায় পায় রথ?

    প্রজাপতির ডানায় এমন
    আলপনা কে আঁকে,
    নদী কোথায় ছুটে চলে
    গ্রামের বাঁকে বাঁকে?

    দিনের শেষে নামে কেন
    অন্ধকার ঐ রাত,
    সুর্য দেয়, দিনে আলো
    রাতে কেন চাঁদ?

    গোলাপ ফোটে ঐ কাননে
    শাপলা কেন জলে।
    জানো কি মা, বল আমায়
    যাও না মাগো বলে।

    কার নামেতে কোকিল করে
    কুহু কুহু গান।
    কার হুকুমে এমন গো হয়
    এসব কাহার দান?

    বলছি এবার খোকন সোনা
    শোন দিয়া মন।
    সকল কিছুর মালিক যিনি
    আল্লাহ মহান।

    যার হুকুমে ধরা চলে
    যিনি মোদের রব
    তিনিই সবের সৃষ্টি কর্তা
    তাহার সৃষ্টি সব।

    মহান আমার আল্লাহ তায়ালা
    সবই তাহার দান।
    হাজারো নিয়ামত দিয়ে তিনি
    বাঁচায় মোদের প্রান।।।

    9
    14 Comments
Skip to toolbar