-
আপন-হন্তা
(আত্ম জৈবনিক কবিতা)
আমি আপনার মতে আপনি চলি গো বাতায়ে আপন পন্থা
আমি আপনা আপনি আপনাকে চুষি, আমি আপনি আপন-হন্তা।আমি প্রতি সকালেতে চপ্পল খুলে কপালে সজোরে মারি
সে আঘাতে আমার ভাগ্যলিখন করে নিতি আহাজারি
তুলো ধুনো করি বৃহমঙ্গলে
শনি বুকে করে থাকি দঙ্গলে
রাম-রহিম আর রবি-নজরুলে
আমারে করেছে সুমন্দা।।আমি লোকজনে ভুলে ভালোবেসে স্বেচ্ছায় ভুলে যাই
আমি ঢের বন্ধুরে ঘোর শত্রু যে ভাবি, শত্রুরে ভাবি ভাই
রক্ত-বাঁধন তাই নিতি কেটে
আপনার পথে একা চলি হেঁটে
সংসারে একা মায়ে বাপে খেটে
আমারে করে বাপান্তা।।অকৃতজ্ঞতার সিংহাসনে আমি চির মহারাজ
ব্যথা দুখ আর অবহেলাগুলো আমার বসন-তাজ
আমি খেলি ভালোবাসাবাসি খেলা
যে ভালোবাসে তারে দিই হেলা
তাজমহলের খুলে নিয়ে ঢেলা
গড়ি ব্যথার অলকনন্দা।।
২৫ জৈষ্ঠ্য, ১৪২৮;
08 জুন 20225 Comments-
-
আত্মদ্বন্দ্বের টানাপোড়েন-এ যে পড়েনি সে বুঝবে না জীবন তার কাছে কি দাবী করছে… সৃষ্টিশীল মানুষ মাত্রই স্বগঠিত আত্মদ্বন্দ্বের কষ্টিপাথরে তার কর্মযজ্ঞের স্বর্ণপাত্র যাচাই করতে থাকে… অতি উত্তম প্যারালেলিজম… প্রীতিমুগ্ধতা রইলো…
-

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm



আপন থেকে ভালো আপনারে ভালো আর কে জানে, কে বোঝে। খুব ভালো লাগলো কবিমনের ভাবনাগুলো! ভালোবাসা নেবেন কবিপ্রিয়!