-
নীলাদ্রি
গাজী রাফসান সাহাব
কোটি পাতার কাব্য বদনে তোমার,
রচনা করেছে ঈশ্বর।
পড়ে তাতো হবে না শেষ,
শতবর্ষী জীবনও হবে নিঃশেষ।তোমাকে দেখেছিলাম সেই কবে, বছর তিনেক আগে।
দখিনা বাতাসে মুখ করে তুমি ছিলে দাঁড়িয়ে।
তোমার এলো চুল উড়ছিল উত্তর-মুখো হয়ে।
নদীর বুক কেটে চলছিল ডিঙি লঞ্চ।
তোমার দৃষ্টি এড়িয়ে চলছিল সব কোলাহল।
আনমনে কি যেন কি ভাবছিলে,
যেন ধলেশ্বরীর সুর কান পেতে শুনছিলে।তোমার চোখ কি যেন বলে,
সেই বুলির তরঙ্গ-
ভেসে বেড়ায় বাতাসে এ ভুবন ভ’রে।
হিম শীতল হিমবাহ যেমন স্থির,
নীলাদ্রি তুমি কি জানো?
তোমার চোখ জোড়া তেমন স্থির।
পাহাড়ের দৃঢ়তাও হার মানে ওই চোখের ধীরতায়।
যেন কোনো কিছুতেই বিচলিত নও তুমি।
যেন পৃথিবীকে ধ্বংস হতে দেখার শক্তি সঞ্চিত আছে ওই চোখে।
এত শীতল তুমি থাকো কিভাবে?তোমার চলন যেন নিঃশব্দ গভীর নদী।
কি নিদারুণ তোমার বয়ে চলা।
বহমান নদী যেমনি করে
পার ভাঙা মাটিকে দিয়ে যায় প্রাণ,
তেমনি তুমি আকাঁবাকাঁ সড়কে
দিয়ে যাও নিবিড় কলতান।
তোমার পায়ের ছাপ
এ সড়ক জড়িয়ে রাখে কতকাল,
তার হিসেব কি তুমি রাখো?শাড়িতে তোমায় বেশ মানায়।
তোমার শাড়ির ভাঁজে ভাঁজে
বাংলার মায়া লুকিয়ে থাকে।
সেদিনই তো আমি বাংলার বুকে,
আরেক বাংলার রূপ দেখেছি তোমাতে।
সেকি আনন্দ খেলা করে তোমার শাড়িতে।
তোমার শাড়ির আচঁল
বশ করে নেয় অবাধ্য বাতাস।
যেন বাতাস থমকে গিয়ে
শুধু দেখে তোমাকে ।তুমি চশমা নিয়েছ জানি না,
মাঝে দেখিনি তোমায় কতকাল।
আশ্চর্য! চশমাতেও কি অপরূপ তুমি।
আচ্ছা, তুমি নিজেকে এমন লুকিয়ে রাখো কেনো?
তোমার জগতের খবর কেউ জানে না,
তুমি জানতে দাও না।
ঠিক কতটা গভীরে তুমি থাকো?
কতটা পথ চললে তোমায় ছোঁয়া যাবে?
তুমি কি অন্তরবাসী?
তুমি কি অস্পর্শী?তোমাকে হাসতে দেখিনি আমি।
তুমি কোথায় হাসতে ভালোবাসো?
নীরবে? নিভৃতে? অন্তরালে?
একদিন ভোরের সূর্যের আলোয় গা ভাসিয়ে,
হেসে উড়িয়ে দিয়ো তোমার উল্লাস।
দেখবে- সূর্যের কণা
মিহি হয়ে জোনাকির মত জ্বলে পড়বে তোমার গায়ে।
স্বর্ণালি সূর্য কন্যা হয়ে থাকবে তুমি,
বিস্তৃত প্রকৃতি জুড়ে।কোটি পাতার কাব্য বদনে তোমার ,
রচনা করেছে ইশ্বর।
সে কি আর শেষ হয়!
সে তো শেষ হবার নয়।6 Comments
Friends
Md Shakib
@mdshakib
Anika-Rahman
@anika-rahman
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Rejwana Khan
@rejwana-khan
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
স্মৃতি রানী রত্না
@srratna1990


বিভোর করার মত নীলাদ্রির রূপ!