-
🌿
গ্রীষ্ম পেরিয়ে বৃষ্টি ভেজা কোন এক শরতের সকালে ফুটেছিল নীল অপরাজিতা । অনন্য সৌন্দর্যের অধিকারিণী । রূপ, গুণ, মাহাত্ম্য এবং আভিজাত্যে সে অতুলনীয়া । নীল সাম্রাজ্যের সম্রাজ্ঞী । তার সাথে আমার গড়ে উঠে এক নিবিড় সম্পর্ক । ঐশ্বরিক দৃঢ় বন্ধন । অপলক চেয়ে দেখেছি তাকে । এখনও মনে পড়ে । ভুলিনি । শরৎ এসেছে । আপন মহিমায় প্রকৃতি এক অসাধারণ সৌন্দর্যে আত্মপ্রকাশ করেছে । এই প্রকৃতির মাঝে তার মত অনেকেই রয়েছে । কিন্তু সে নেই । এক নিদারুণ মর্মব্যথা! তবে কি, সেই প্রেয়সী’র সাথে কখনও দেখা হবে? না-কি এই বিশ্বব্রহ্মাণ্ডে তাকে তন্ন তন্ন করে খুঁজে না পেয়ে পরাজিত হব । হয়তো সে অপরাজেয় । কিন্তু এক অন্তহীন কষ্ট এবং পরাজয়ের গ্লানি এখনও তাড়া করে । তবুও আমি সুখী । কারণ সেখানে রয়েছে অপার প্রেরণার উৎস । কতদিন পেরিয়ে এই শরতের নীলাকাশের নীলিমায় হারিয়ে যেতে মানা কি? বেলি, জুঁই, শিউলি, হাসনাহেনা, মাধবী, শ্বেতাকঞ্চন, হিমঝুরি, গগনশিরীষের মন মাতানো রূপ ও স্নিগ্ধতার মুগ্ধতা । এই লাবন্যময় শরতের বৃষ্টিধারা, দক্ষিণা বাতাসের শান্ত স্পর্শে শুভ্র কাশফুল বনে ঢেউ খেলা, দিগন্তজুড়ে সাতরঙা রংধনু, বিলের জলে নক্ষত্রের মত প্রস্ফুটিত শাপলা, দূর্বাঘাসের শিশিরবিন্দু যেন এক উজ্জ্বল রূপালী মুক্তা, নির্মল সুনীল আকাশে ধবধবে সাদা শিমুল তুলা মেঘ ভেসে বেড়ানো, অপূর্ব জ্যোৎস্না রাত, শারদীয় দুর্গোৎসব— আরও কত কি… ।
সবাইকে শারদীয় শুভেচ্ছা এবং ভালবাসা।5 Comments
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
শাহ্ আলম আল মুজাহিদ
@shahalam
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
শায়েরুল ইসলাম
@shaerulislam
সা দি য়া (নন্দিনী)
@nandini
Mahmuda Sultana
@mahmudamahi
Arshadul Khan Tuhin
@aktuhin
Muhammad Jabed
@jabed92


শরতের শুভ্রতা ছুয়ে দিক সবার মন-প্রাণ… ❤️💐