Profile Photo

Anup DeyOffline

  • Anup-Dey
  • Profile picture of Anup Dey

    Anup Dey

    • 4 years ago

    মাঝে মাঝে—
    চিত্রকল্প ভাবনাকে দূর ভবিষ্যতে নিয়ে যেতে ইচ্ছে করে! টান টান মধ্যবিত্তের আটপৌড়ে জীবন, যাপিত সংসারে একজন পিতার আসলে মনোদৈহিক জীবনের সৌজন্য শেষ আশ্রয় কেমন হতে পারে? বলা ভালো সাধারণত যেমন হয়ে থাকে, যা আমরা প্রত্যক্ষ দেখতে পাই, তারই একটি বিশ্বাসযোগ্য portrait দেখবো, —কবিতার রক্ত-মাংসে।

    ‌‌<<<>>>><<<>>>><<<<>>>><<<<>>>

    পিতা
    ——————

    একদিন,
    রৌদ্র ঝলমলে দিনের আলো ফুরিয়ে,
    আসবে চুপিচুপি কাঠকয়লার মতো অন্ধ আঁধার;-
    গতদিনও আমি ছিলাম এখানে, –সেই ঘর,

    ঘরের এককোণে আমার বিছানাপত্তর, স্থানে
    স্থানে প্লাস্টার খসে পড়া দেওয়ালে একটু বাঁকা করে
    ঝুলে আমি, ফ্রেমে বাঁধা ছবিতে!

    পাশে একপায়া ভাঙ্গা পাশ-টেবিলে এখনো রয়েছে
    আমার চেয়েও নিঃসঙ্গ আধ খাওয়া সিলভারের
    পানির গ্লাস;-

    অনেকটা অন্ধকারাচ্ছন্ন এই ঘরে একমাত্র ছেলেটা,
    অল্পক্ষণ আগেই পঞ্চবটী নামের ধূপকাঠি জ্বালিয়ে
    দিয়ে গিয়েছিলো;-

    যখন পৃথিবী থেকে আমার বেকার শারীরিক অস্তিত্ব
    বিলুপ্ত হচ্ছিলো…

    একেলা একটি পাখির মতোন বহুদিন ধরে বিষন্ন
    সময় ধরে অবসন্ন শূণ্য আমি বেঁচেছি।

    কতো মধুযামিনীর পর,
    আমার ছেলেটার পিতা হয়েছিলাম,-
    —-ছেলেটা দেখতে হুবহু আমার মতোন হয়েছে,
    —-দূর থেকে দেখে মনে হবে জুনিয়র আমি!

    কঠিন শাস্তির বাস্তব জীবনে রক্তজল করা কষ্টে-
    শিষ্টে আমরা বাবুকে বড়ো করেছিলাম- তারপর,

    আমি মেঘলা ভোরের নিঃসঙ্গ ফুলের ঝরার শব্দে
    হারিয়ে গেছি নিশ্চিন্ত মৃত্যুর ভেতর দিয়ে!—

    এখন আমি ছবির স্মৃতি অস্তিত্ব, একটা রোগাক্রান্ত
    দেওয়ালের গায়ে জংপড়া পেরেকে আঁটকে।

    [ ২২/০৯/২২ ]

    4
    3 Comments
    • আপনার কবিতাগুলো পড়ে মনে হয় না যে আমি শুধু ছন্দ আওড়াচ্ছি। কবিতা গুলো খুব ভালো উপলব্ধি করা যায়।

    • বাবা নিয়ে আমাদের সকলেরই দুর্বলতা আছে সে সব ছাপিয়ে আপনার কবিতার রক্ত-মাংসে যে ছবি ফুটিয়ে তুলেছেন সে ছবিটা মনে নিদারুণ একটা ছাপ ফেলেছে লেখকপ্রিয়। ভালোবাসা নেবেন!

অনুপ দে।

লেখালেখি: / লেখার ধরণ- প্রগতিশীলতা; আধুনিকতা।

  • লেখক জীবন আমাকে খুব টানে!
  • লেখালেখির মনটা, ব্যাক্তি জীবনে সবাই খুঁজে পাই না!
  • আমি গল্পের মানুষ, গল্প লিখে সুখ পাই।গল্পে নিজেকে তুলে ধরা যায়।
  • একটা গল্পে অনেকগুলো চরিত্র থাকে, --কথক কিন্ত একজন! সব চরিত্রই গল্প-কারের ভেতর থেকে উৎসারিত!  মজা হচ্ছে,- গল্পকার সব চরিত্রকে ছুঁয়ে দেখেন, চিনেন!

Email : [email protected]

Skip to toolbar