-
প্রভু
গাজী রাফসান সাহাবআছো যে তুমি এ প্রাণো ঘিরে।
কাছে রয়েছো কত নিবিড়ে।
বুঝিনি কভু তোমার নিবাস,
হাজার-কোটি অন্তরে।
খেই হারাই আর বোকা বোনে যাই,
তোমার নৈপুণ্য দেখে।এদিক-সেদিক কত দিকে যে,
হয়েছি ক্লান্ত তোমায় খুঁজে।
নির্বোধ আমি হয়ে অভিমানী।
হাল ছেড়েছি করে পাগলামি।
তবু তুমি ছিলে হায় ঠায় দারিয়ে,
আমারও ছায়া পাশে।শুনেছি কত-তোমার মহিমা শত।
সারা জগতে তুমিই সত্য,
একদিন হয়ে যাবে সবই ক্ষান্ত।
তবু তুমি থাকবে চির অক্লান্ত-
রবে অবিরাম তোমার বিরাজ,
এই মহাবিশ্ব জুড়ে।তোমার ব্যাপ্তি ভুবন ভরে,
জেগে আছো সারা দিন-নিশিতে।
কুড়ে ঘর থেকে অট্টালিকায়,
যাও প্রতিদিন নিয়ম করে।
আমার ঘড়েও এসেছিলে হয়তো,
কত রহমত নিয়ে।হতভাগা আমি, দেখিনি কিছুই,
এ দুচোখ অন্ধ বলে।ক্ষমা করো মোরে,
ক্ষমা করো হায়,
অজ্ঞ এই তুচ্ছকে।4 Comments
Friends
Md Shakib
@mdshakib
Anika-Rahman
@anika-rahman
নাহিদ হাসান নয়ন
@nahid-hasan-noyon
শাহাদাতুর রহমান সোহেল
@sr-sohel
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
Shoriful Shoron
@shoriful-shoron
Rejwana Khan
@rejwana-khan
Zinnat Farhana Bithi
@zinnat-farhana-bithi
স্মৃতি রানী রত্না
@srratna1990



সুন্দর বন্দনা! শুভেচ্ছা নেবেন!