-
আনো আনো সাকী আনো পেয়ালা (২)
ঢালো গো শারাব
এই হৃদয় কাবাব
শারাবে শারাবী করো হৃদয় উতলা ।।ব্যথা দিয়ে নিঠুরিয়া ভেঙেছে হৃদয়
পোড়া মনে বল আর ব্যথা কত সয়
এই ব্যথা নিদারুণ
তাই ওগো অকরুণ (২)
নিদানে এসেছি এই রঙ মহলা।।দারু সাথে দিও প্রিয় আঙুর কুচি
পাপের আঘাতে হোক পূণ্য শুচি
লাল শিরাজীর ঘায়
মন নদী উছলায়
সুরার আঘাতে সাকী ভুলাও জ্বালা।।রাগঃ মিশ্র ভৈরবী
তালঃ ঝুমুর/দ্রুত দাদরা
সুরকারঃ পরিমল শীল (বাংলাদেশ বেতার)আমি আজীবনই এমন অদ্ভুত, বাংলাদেশ বেতারের জন্য আমাকে হঠাৎ করে লিখতে বলা হলো মাদক বিরোধী গান, আমার খাতা তখনও শূণ্য, মন তিক্ত, রিক্ত। মাথায় মাদক বিরোধী একটা শব্দ্ও আসছে না, সকালে বসেছি রাত ১০টা বসেই আছি বসেই আছি, কোন পঙতি নেই, মাথায় তখনও ঘুরছে কাজী নজরুল ইসলামের “হারাম কি এই রঙীন পানি আর হালাল ওই জল চোখের??” ইতিমধ্যেই ৪২নম্বর চায়ের কাপে যেই রেখেছি ঠোঁট তখন হঠাৎ করেই বের হয়ে এলো আনো আনো সাকী আনো পেয়ালা… দেখছেন মাদক বিরোধী গান লিখতে গিয়ে লিখলাম মাদকের পক্ষে গান,
4 Comments

অরিন্দম সাইফুল্লাহ্
Friends
মোঃ মাহফুজুর রহমান
@nnxnsnmfkfkkgmail-com
Romana Rohomoti Shraboni
@romanarohomotishraboni
মো:শাহীন হাওলাদার
@hmshahin
Shrabon
@shrabon1
Smsadek__
@smsadek__
Deepro Ruhul Wahab
@deeproruhulwahab
আনিস কবির
@aniskabir
মোঃ রাঈদুল ইসলাম
@mdraidulislam
তাসনিম শাহরিয়ার
@tasnimmmm


Nice