Profile Photo

মুহাম্মদ সাইফুল ইসলামOffline

  • MohammadSaifulIslam
  • পার্কের কথকতা
    মুহাম্মদ সাইফুল ইসলাম
    পাখিদের চঞ্চু ডুবে আছে পাখিদের চঞ্চুর ভেতর। আমপাখি ঘনসন্নিবিষ্ট
    জীবনের কথকতায়।
    ডানায় লুকানো ডানা,
    পার্কের গনতন্ত্র ভুলিয়ে রাখে
    কুলায় ফেরার কর্তব্য।
    তাগাদা দেয় আকাশ দীপালি চাঁদ।
    রুপালী আলোয় দেখা যায়,
    কাষ্ঠল গাছের নরম ত্বকের উপর
    গভীর আঁচড় রেখে গেছে,
    প্রেম চেনা বিগত মানুষ, কাঠ ঠোকরার মত।
    ঠুকরে লিখে গেছে তাদের দুটি নামের প্রথম বর্ণ, মাঝখানে যোগচিহ্ন এঁকে রেখেছে গাছের ছালে।
    কখনো কোন কাব্যাংশ,
    গেঁয় বুলির চিরায়ত স্লোক, লোকবিশ্বাসে চেনা পংক্তি, সেখানেই
    এঁকে গেছে মানব মানবীর মন।
    ইটের ভাংগা টুকরো দিয়ে।
    কিংবা কোন টর্নেডো দীর্ঘশ্বাস ফেলে গেছে পাখি হঠাৎ,
    চখিরে না পেয়ে হারায়েছে
    সন্ধ্যার নীলাম্বরী শুন্য অবয়বে।
    চলো এমন পার্কেই যাব।
    আজ আমি জীবনানন্দ হব,
    তুমি হবে বনলতা। হাজার মানুষের পার্কে মুখোমুখি বসে
    আমাদের স্মরণ করে
    কেউ কি কবিতায় নিয়ে যাবে?
    বিগত বসন্তদিনের যত সুখকথার ঘোরে
    ফিরে যাবে কি?
    আমাদের চির চেনা প্রথম
    দৃষ্টি-সংকেত বুঝে নিতে, দেবেকি মহড়া?
    ফিরে যাবে কি স্মৃতির কদমতলায়?
    গুঁজে রাখা কাঁঠাল চাঁপার গন্ধে মাতানো,
    তোমার চুলের অদ্ভূত ঘ্রাণ মুগ্ধতা,
    ডিবি ডিবি চোখে ভেসে উঠে উচ্ছল প্রাপ্তির মরনেও সুখ! টোল পড়া চিবুকের কোণ, আনত গ্রীবার ঘাম, রুমালে রেখে তোমার
    রৌদ্র দুপুর পালিয়ে গেল, বিকেলের শেষ দৈর্ঘ্যে।
    আকাশের ঝাড়বাতি সাজ নিলে সন্ধ্যা তারায়।
    আর তুমি-আমি ফিরে দেখি গল্পের আংগিনায়,
    আমাদের অতীতের ঘরদোর চৌকাঠে সময়ের ঘুনপোকা অজস্র কেটে যায়, কেটে যায়।
    নিরন্তর শব্দমালায়।
    এখন কি, ফিরে যাবে?

    2
    1 Comment
    • মনের মত একটা কবিতা! আমার এক জীবন শহরের একটি পার্কের মাঠে রোজ আড্ডা দিয়ে কেটেছে। তাই কবিতাটি খুব আপন মনে হল। ভালোবাসা নেবেন কবিপ্রিয়!

Skip to toolbar