Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 10 months ago

    জীবন
    আকাবাঁকা সরণীতে ভরা,
    সদাই দুমেরু আলো আঁধারে ঘেরা,
    জল তরঙ্গের নিরন্তর
    ভাঁঙ্গা আর গড়ার খেলাঘর,
    আমাদের এ ছোট্ট জীবন।
    ছোট ছোট তরঙ্গের বন্ধন,
    দীপ জ্বেলে যায় অনুক্ষণ।
    হাসিকান্নার জর্জরে,
    বুক বেঁধে যায় ব্যথার মর্মরে,
    তবু এ জীবন নয় বিষাদময়
    ভালবাসার দীপ যদি জেগে রয়।
    মায়ের স্নেহনীর থেকে
    যখন জাগো এ র্পৃথিবীতে,
    হাজারো শব্দ আলোর চিত্রলেখে,
    রোদন কর ক্লান্ত তিথিতে।
    ধীরে ধীরে বড় হও চেনা নিলয়ে,
    কঠিন কোমল বর্তনীর বলয়ে।
    জীবন চলার রথে,
    থাকো সুদৃঢ় তোমার পথে।
    শত কন্টক করে অপনোদন,
    স্বপ্নরথে করো আরোহন।
    হাজারো রঙের ভিড়ে,
    যদি মুক্তো না পাও দেখা;
    শামুককে রেখনা মনের তীরে,
    ভাল তাও, যদি থাক একা।
    জীবন চলার অয়নে,
    আঁখি নিমীলনে অন্ধবিশ্বাসে
    ভাসিওনা তরী,
    বারে বারে অন্তরচক্ষুর নিঃশ্বাসে
    বেছে নাও সহচরী ।
    বিশ্বাস যদি করো তবে,
    অবিশ্বাসকেওে একটু নিও সঙ্গে,
    অতি সন্তর্পনে নিজ অনুভবে,
    যাচাই করে নিও নির্মল অনঙ্গে।
    ইন্দ্রধনুর মেঘে মেঘে,
    ডুবিওনা ভুল আবেগে।
    সঠিক স্ফটিকে রং মেখে,
    জীবনকে সাজাও হাতে হাত রেখে।
    দেখবে এ পৃথিবী কত সুন্দর!
    নিরন্তর বহে যেন জোছনার লহর।
    জীবনের প্রতি রাখো বিশ্বাস,
    জীবন তোমায় এনে দিবে অগাধ উচ্ছ্বাস,
    যদি কারো সাথে না করো ছলা,
    জীবন তোমায় এনে দিবে শতকলা।
    যদিও বা কেউ তোমায় করে বঞ্চনা
    একদিন তব সীমান্তে ফুটবেই রঙ্গনা।
    প্রবঞ্চনার আনন্দ নিমেষেই হারায়,
    তোমার অশ্রুজল যখন বিধাতাকে কাঁদায়।
    হাজারো বাঁধায় যদিও বা হও বিদ্ধ,
    সত্যের সৌরভে থেকো সদা দীপ্ত।
    প্রত্যাশার স্খলনে না হয়ো ব্যথিত,
    নিজেকে রেখ সদা ভালবাসায় প্লাবিত।
    অন্তরের শক্তিকে কোর না সংহার,
    সঠিক সময়ে যেন তুলে তা ঝংকার।
    মরণ তোমার হবেই তখন,
    ঘটবে যখন আত্মবিশ্বাসের হনন।
    তাই সদা রেখ আশার দিয়া সন্দীপন।
    জীবনের ভাঁজে ভাজে
    যেমনি থাকে পূর্নিমার আনন্দের বন্যা,
    তেমনি সুপ্ত থাকে প্রতি রং এর মাঝে
    অনভিপ্রেত সংকট আর কান্না।
    সতত: তা উত্তরণে
    প্রত্যয়ী হও অনুক্ষনে।
    তার পরেও যদি অনুপমা
    না মেলে সমীকরণ,
    আকাশের কাছে রেখ জমা
    সব প্রশ্নের সংকলন।
    নেতিবাচকতায় ধুম্রছায়ায়
    জীবনকে রেখোনা ঘিরে,
    ছোট্ট তরীর স্বল্প আঙ্গিনায়
    খুঁজে কভু পাবেনা তবে আসল হীরে।

    9
    13 Comments
Skip to toolbar