-
# (নারী কথন)
স্মৃতি আজীবন লালিত অতীত-ভবিষ্যৎ।চাইলেই মুক্তি মিলেনা বরং কিছু স্মৃতি ভুলার দক্ষ নাটকীয়তায় আমৃত্যু সঙ্গী।
এত কথা বলার কারণটা বলি,প্রতিটিক্ষণ আগমনী বার্তায় স্বরগম, তাই আজই কোন নারী মাতৃত্বের স্বাধে ধন্য হচ্ছে অন্যদিকে কোন নারী মাতৃত্ব বোঝার আগেই প্রচন্ড যন্ত্রনায় কাতরাচ্ছে। বন্ধ্যাত্বের যন্ত্রণা লোকদেখানো বোঝার ভান করলেও মিসকেরেজ/এ্যাবোশনে সন্তান হারানোর ট্রমা সত্যি ক’জন বোঝি&বোঝতে চাই? অথচ এক ভয়াবহ জীবন ভয়ে চলছে হাজার নারী বরং এ নারীর পাশে থাকার চেয়ে ভুলগুলিকে বড় করে দেখা কর্তব্য হয়ে দাঁড়িয়েছে। তাদের মুড সুয়িংকে অধিকাংশ স্বামী সাংসারিক ব্যর্থতার কাঠগড়ায় দাঁড় করিয়ে যোগ্য স্ত্রী খোঁজতেও পিছ পা হয় না কিন্তু সত্যি কি এটা হওয়ার ছিল? যা পরিবার কিংবা লোক সমাজ জানে না,জানার কথা না,তা তো স্বামীর অজানা কথা নয়?…তাই আক্ষেপ নয় বরং নারীকে মানুষ হতে হবে কেননা এই নারীই মা,বোন,স্ত্রী,কণ্যা তারা সুস্থ থাকলেই প্রজন্ম,পরিবার, সমাজ আর্দশ কাঠামোতে আত্নবিশ্বাসী হবে।
” আপনজনের অনুভব থেকে শিক্ষা”,
বদলাই চিন্তা,বদলাতে হবে দৃষ্টিভঙ্গি…।4 Comments-
-
@হৈমন্তিকা, আপনার লেখাটি পড়ে অনেক ভাল লাগল।আমাদের সমাজে নারীদের একান্ত অনেক অসহায়ত্ব ও কষ্ট রয়েছে যা আসলে তার সমকক্ষ ছাড়া বুঝতে পারবেনা। সর্বপ্রথম এজন্য নারীদেরকে সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে আত্মপ্রত্যয়ী হতে হবে। একই সাথে সমাজের মনমানসিকতার পরিবর্তন ঘটাতে হবে। এজন্য জীবন সঙ্গীর সহযোগিতা ও সহমর্মিতা সর্বাগ্রে প্রয়োজন। শুভকামনা। অনেক ধন্যবাদ লেখকপ্রিয়।
-
Friends
আজিজুর রহমান
@azizurrahman
মামুনুর রশিদ
@mamun01722525933gmail-com
Syed Farah
@syedfarah
MD HAFIZUR RAHMAN
@mdhafizurrahman1
Nehal Nibir
@nehalnibir
abrar
@abrar
সায়মা নোর
@t07178341gmail-com
আলী আজম
@aliazam6663153gmail-com
আফরিন আক্তার
@afrin



এমন একটি অনিবার্য এবং অনস্বীকার্য বিষয় অবতারণা করার জন্য আপনার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা…
কন্যা – জায়া – জননী তিনটি রূপে নারীজীবনের যে পরিক্রমা, সমাজ ব্যবস্থার লোক-সাংস্কৃতিক মানোন্নতির প্রশ্নে তা সত্যিকার অর্থে উল্লেখযোগ্যভাবে অনগ্রসর… পারিবারিক আয়তনে বন্ধ্যাত্ব, মিসক্যারেজ, এবোর্শ্যনে সর্বোতভাবে সর্বোচ্চ মনোদৈহিক বৈকল্য ঘটে একজন নারীর জীবনে… এই প্রতিক্রিয়ার সহযাত্রী ছাড়া কি আসলেই এর প্রভাব-দ্রুতি আত্মস্থ করা সম্ভব? জানিনে যদিও জানতে ও উপলব্ধি করতে চাই… নারী সকল সংজ্ঞা ও ব্যাখ্যার আগে মানুষ বলে প্রতিষ্ঠিত হোক… শুভ হোক, মঙ্গল হোক…