-
সময়টা বিকাল।
পূর্বদিকের জানালা খোলা।কথক বিছানার উপর অর্ধশোয়া অবস্থায়।
জানালা দিয়ে দুইজনকে দেখা যাচ্ছে,খুবই পরিচিত।
দুইজন ভাইবোন। দুজনের মাঝে ভাই বড়,হাড্ডিসার দেহ,বোন কুঁকড়ানো চুলের অধিকারীনী। ঘুড়ি উড়াতে ব্যস্ত তারা। কাঁচা হাতে তৈরি ঘুড়ি উড়াতে তাদের বেগ পেতে হচ্ছে।ঘুড়ির নাচানাচি দেখতে দেখতে কখন তন্দ্রাচ্ছন্ন হয়ে পরেছেন তা খেয়াল নেই।
ঘুম ভাঙে একটি প্রশ্নে। চোখে চশমা থাকায় কথক ঘুমন্ত ছিল তা খেয়াল করেনি প্রশ্নকর্তা।
এই প্রশ্নটিই একটি নতুন অভিজ্ঞতার জন্ম দেয় কিছুক্ষণ পর।
চা খাবেন???আমি ভালো চা বানাতে পারি।
কথক প্রশ্নকর্তার দিকে তাকিয়ে মিষ্টি হাসি ফিরিয়ে দেওয়ার ব্যর্থ চেষ্টা করলেন।
প্রশ্নকর্তার চাহনি দেখে মনে হলো তিনি সবসময় যআ করেন তা ভুলে গেছেন।
নিজেকে সামলে নিয়ে বললেন-মন্দ হয় না।
মিনিট দশেক পর চায়ের কাপ এবং টোষ্ট বিস্কিট নিয়ে হাজির হলেন। টোষ্ট বিস্কিট দেখার পর মনে হলো এই বিস্কিটের জন্মই মনে হয় চায়ের সাথে পরিবেশনের জন্য।তবে তার মুখখানা বিস্কিটের মতো রুক্ষ ছিলো নাহ।
মুখে হাসি ছিল, চোখে চাঞ্চলতা ছিল,মনে আগ্রহ ছিল যা প্রথমবার কাউকে নিজহাতে বানানো কিছু খাওয়ানোর সময় সবার থাকে।তবে তার আচরণ কি ব্যাতিক্রম ছিল তা বুঝার ক্ষমতা কথকের ছিলো নাহ।
আগ্রহ নিয়ে প্রসংশা কাতর দৃষ্টিতে বললঃ-চা কেমন হয়েছে???
কথকঃ ভালোই তবে চিনি কম,আরেক চামচ হলে ভালো হতো।
ইতিমধ্যে হাসি এবং চোখে খানিকটা মলিন ভাব।
রুম থেকে যাওয়ার আগে শেষ কথা ছিল-আমি ভয়ে চিনি দেই নি,বেশি হলে বলতেন চা না শরবত দিছি আপনাকে।
লেখকঃ চা কি সত্যিই খারাপ ছিলো???
কথকঃ এরপর বহু মানুষের পরিপূর্ণ চা খেয়েছি কিন্তু সেই অপূর্ণ চায়ের স্বাদ ভুলতে পারি নি।
গল্প:অপূর্ণ চা।
লেখক:মোঃ রিকায়েত হোসেন ধ্রুব3 Comments
Friends
Ismail Mozumdar
@ismail-hossain-mozumdar
সৃষ্টি
@premdevota
ভীষ্মদেব সূত্রধর
@vismadebsutradhar1996gmail-com
মুহাম্মদ আস্রাফুল আলম
@ashraful710
Md. Reazul Islam
@reazul
Rejwana Khan
@rejwana-khan
চারুলতা
@adiba-rahman
Redwan Khan
@redwan-khan
AdabenTatali
@adabentatali


দারুণ