Profile Photo

MD NAYEEM HASANOffline

  • nayeem404
  • Profile picture of MD NAYEEM HASAN

    MD NAYEEM HASAN

    3 years, 8 months ago

    ধূলো পড়া ডাইরি…..
    কোন একটা সময় তার চোখের দিকে তাকিয়ে বলে ছিলাম, তোকে নীল শাড়ি, নীল চুড়ি, আর খোলা চুলে বড্ড সুন্দর লাগে। কথা গুলো আমার কল্পনাতে ছিল বাস্তবে শুধু তাকানোর অধিকার টুকু পেয়েছিলাম। আর বেশি কিছু নয়। আর আমার এই কল্পনাটা আমার ডাইরির ভাজে ৫ টা বছর কাটিয়ে দিল। ধূলো জমে গেছে ডাইরির উপরে। আমার সমস্ত বই গুলো কাগজ বিক্রেতার নিকট হস্তান্তর করা হলো। পুরানো বই গুলোর সাথে ডাইরিটাও। মার্কেটের পুরানো বই বিক্রয় এর দোকানে বই গুলোর সাথে ডাইরিটাও রয়ে গেলো। মজা হলেও সত্য যে আমার ধূলো পড়া ডাইরি আর পুরানো সব বই গুলোর ক্রেতা একজন রমণী ছিলেন। যা হওয়ার তাই ঘটলো, মেয়েদের আবার ডাইরি পড়ার ভাল অভ্যাস আছে। আমার আবার অত ভাল লিখা হয় না, মন আর মাথা দু-মিলে যা আসতো তাই হাত দিয়ে বের হতো ধূলো পড়া ডাইরিতে। যথারীতি সে জানতে পারলো আমার ৫ বছর লুকানো কল্পনার কথা। সে আমার ধূলো পড়া ডাইরির কল্পনাটাকে রূপ দিতে কোন এক হেমন্তের শেষ বিকেলে তার আগমন। আমি বেশ ভালভাবে অবাক হলাম যে সে আমার কবর এর পাশে দাড়িয়ে কিছুটা চোখ ভিজালো…………..

    5
    3 Comments
Skip to toolbar