-
দেখিনা চোখে
মোঃতওহিদুল ইসলামগরুর গাড়ি ঘোড়ার গাড়ি
আজ দেখিনা চোখে
কুলুর বলদ পেশা ভুলে
দেশ ছাড়লো শোকে।
মাটির হাঁড়ি কলসি পুতুল
এখন শো-কেস শোভা
মাঠের বুকে আগের মতো
নেইকো টিলা ডোবা।
ঢেঁকি ছাঁটা চালের কদর
নেইকো এখন দেশে
পালকি চড়ে বউ জামাই
বাড়ি যায়না হেসে।
হুক্কা খড়ম পাইনা খোঁজে
প্রতি ঘরে ঘরে
পুঁতা পাঠা কদর বিহীন
মাটিতে রয় পরে।
খেলার মাঠে আগের মতো
হয়না দেশি খেলা
হাতে হাতে মোবাইল পেয়ে
এসব করে হেলা।
(১৭/০৬/২১ইং)2 Comments
Friends
Rakib Moyen
@rakib-hossain-moyen
ভাস্কর
@vaskarchou
Prithula Zaman
@prithula
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta
চাঁদ সদাগর
@chand_sodagor
তুলট ডেস্ক
@toulot
Rehana Akter
@rehana-akter
তুঘলকি কবি
@anwar


সময়ের টানাপোড়েনে হারানো সুখ এখন খুজে ফিরি আধুনিকতার বেড়াজালে। ❤️