Profile Photo

হৈমন্তীকাOffline

  • Munny
  • Profile picture of হৈমন্তীকা

    হৈমন্তীকা

    • 4 years, 1 month ago

    # দ্বিধা
    কিছু সম্পর্ক কিছু স্মৃতি
    কিছু ভুল কিছু প্রাপ্তি
    জীবনের নিয়মে হিসেবের খাতা
    পাতার পর পাতায়
    শুধু বসত করছে
    নিজেই যেন নিজেকে নিয়ে চরম দ্বিধায়।

    আমি ভুল করেও তোমাকে ডাকিনি
    অনেক ভেবেও তোমাকে চাই নি
    আমার দ্বিধাগ্রস্ত পৃথিবীতে
    তুমি দিয়েছ সুখের কম্পন
    তাই তো
    একজীবনে এত ক্ষমা অন্যভুবনে চাইনি
    কখনো হারানোর ভয়ে এতটা কম্পিত হয়নি
    যতটা কম্পন তোমার অস্থিত্বে
    তাও আজ দ্বিধার বসতি
    তুমি আসবে বলে না আসার পথে
    আর আমি
    আমৃত্যু শৃঙ্খলে বন্দি তোমার অপেক্ষায়!

    9
    12 Comments
Skip to toolbar