Profile Photo

Md.Emamuzzaman WahediOffline

  • Emamuzzaman
  • Profile picture of Md.Emamuzzaman Wahedi

    Md.Emamuzzaman Wahedi

    • 4 years, 1 month ago

    তাহারে কি ভোলা যায়!
    মো. ইমামুজ্জামান ওয়াহেদী

    যে শেখাল মোরে
    হাতে ধরে ধরে,
    ভালবাসা কারে কয়,
    তাহারে কি ভোলা যায়!

    যারে ভেবে ভেবে
    জাগে অনুভবে
    হারাবার মহা ভয়,
    তাহারে কি ভোলা যায়!

    যে চেয়েছে চোখে
    মায়া রং মেখে
    ভীরু আঁখি অতিশয়,
    তাহারে কি ভোলা যায়!

    যারে দেখে শুধু
    এ মনের বধু
    জানিয়াছে এ হৃদয়,
    তাহারে কি ভোলা যায়!

    যার দেয়া সুরে,
    পরম আদরে
    কবিতা রচিত হয়,
    তাহারে কি ভোলা যায়!

    যে দিয়েছে ব্যথা
    সুখ দিয়ে গাঁথা
    দুঃখ যেন তা নয়,
    তাহারে কি ভোলা যায়!

    যে দিয়েছে ফাঁকি
    রহিয়াছে বাঁকি
    দেনা-পাওনার দায়,
    তাহারে কি ভোলা যায়!

    যারে এই আমি
    করেছি আসামী
    যাবজ্জীবন ময়,
    তাহারে কি ভোলা যায়!

    11
    10 Comments
Skip to toolbar