-
ভিজবে যদি
নদীর কাছে স্বপ্নদেখা চোখের কিছু তৃষ্ণাআগুন
ছিটিয়ে দিতে ভরদুপুরে
ভিজবে যদি
বুকের ভেতর গুমরে ওঠা কষ্ট খুঁজে কালো মেঘের
জলধ-শরীর আর কিছুটা বিছিয়ে দিতে…
আমি কিন্তু জল চিনি না !ভিজবে যদি
জল হয়ে যাও নদীর কাছে
বৃষ্টি নামাও সন্ধ্যে জুড়ে-রাত্রি জুড়ে
সকালটাকে অন্য রকম অন্য সুরে নাও কিনে নাও
ভেজার মতো জল খুঁজে যাও ডাইনে-বামে
আমি কিন্তু জল চিনি না!জল ছোঁব তাই জলের রঙে আকাশ দেখি!
[]মো. দেলোয়ার হোসেন
১৮ জুন ২০২১
তেরখাদা, খুলনা।8 Comments
Friends
মো. মিকাইল অাহমেদ
@mekail2
Abu Taher Abdullah
@abutaher
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Zakaria Ahmod
@zakariaahmod20gmail-com
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
রিফাত মাহমুদ
@rifat-mahmud
তিমিরে আসক্ত
@mp3010
মো দানিয়াল আরাফাত (প্রমিস)
@md-daniel-araphat-promice
মুক্তা বুলবুলি
@chandra-mukta



আপনার লেখাটি থেকে অর্নবের গানের একটি লাইন মনে পড়ল;
“প্রকৃত জল খুঁজে বেড়াই, প্রহরীর মতো
চোখে নিয়ে পাখি না হবার ক্ষত”