-
“অনুপম ত্রিবেদী”
কেমন আছিস?
কোথায় থাকিস?
দেখাই মেলা ভার!
প্রায় ১৬ বছর পরে;
তোকে দেখতেছি আবার!
জীবন কতো বিচিত্র?
তার হাজার খানেক রং,
আড্ডা দেওয়া গল্প;
এখন কল্পনা বরং।
এখন কতো ব্যস্ত থাকিস;
ন্যস্ত কতো কাজ!
ষোল বছর পরে তোকে;
দেখতে পেলুম আজ।
মনে পড়ে খেলতে যেতাম;
বৃষ্টি কতো ভিজে!
কাটতো সময় দুরন্ত;
আর আনন্দেতে কি যে!
এখন সবই বদলে গেছে,
বদলে গেলি তুই;
দু’জন এখন দু’পাড়ে- তাই,
হচ্ছি না আর দুই।2 Comments
Friends
সা দি য়া (নন্দিনী)
@nandini
Abontika-Afia
@abontika-afia
সাম্য রায়
@gourabroy
ইহতেমাম ইলাহী
@ihtemamelahi
ইফতিশা খানম
@eftishakhanam
মোরশেদ সাকিব
@morshedsakib
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


এক হারিয়ে যাওয়া বন্ধুর সাথে
সকাল-বিকেল বেলা
কত পুরোনো-নতুন পরিচিত গান
গাইতাম খুলে গলা
কত এলোমলো পথ হেটেছি দু’জন
হাত ছিলো না তো হাতে
ছিল যে যার জীবনে দু’টো মন
ছিল জড়াজড়ি একসাথে
কত ঝগড়া-বিবাদ, সুখের স্মৃতিতে
ভরে আছে শৈশব
তোকে স্মৃতিতে স্মৃতিতে এখনও তো
ভালোবাসছি অসম্ভব