-
# অকল্পিত – ০৫
অপ্রস্তুত আমি,
হালকা নিভে যাওয়া আলোর আড়ালে
যেখানে বিশাল শূন্যতায় কাপে সাদা রোদ
ধুলোর পর্দা জড়িয়ে আসে কল্পনা,
সময়ের ক্ষত গন্ধ। এদিক ওদিক ছিটকে,
অলস হয়ে ভাসে..
অবশ করে যায়, সে গলির পুরানো বাতাস
ল্যাম্পপোস্ট নুয়ে এসে অট্ট হাসে।
এ দিন তোমার অতীত,
আমার দীর্ঘ পথ শূন্যতায়
জমে ভিড়।এখানে দাড়িয়ে শুনতে পাই
অলীক লহরীর ডাক
এই পথ ক্রমেই ভেঙ্গে আসে।
শেষ আলোয় ছায়াটুকু
দেয়াল ঘেঁষে থাকে
তোমার ঘ্রাণ এই আবেশ জড়িয়ে ভাসে
একরাশ মেঘদল,
এই নির্ভার শরীর ঘুরে হাসে…হঠাৎ এক বিহবল চিৎকারে, এক ঝাঁক পাখি উড়ে দিগন্তে মিলিয়ে যায়।
আমি দেখি,
বিকেলের অবয়ব, তোমার মুখে জমে থাকে..– শুদ্ধ
নভেম্বর ১২, ২০১৯।
কমলাপুর, ঢাকা।8 Comments-
-
অসামান্য মায়াময় এক চিত্রকল্পের সাক্ষী হলো এ হৃদয়… রূপকের সংযত প্রয়োগ কবিতাখানিকে একটি অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে… কেউ কেউ সত্যিই অলীক লহরীর ডাক শুনতে পায়…! শুভ হোক…
-
-
Friends
Yeom Mi-Jeong
@mi-jeong
MD-Shaiful-Islam-Meazi
@md-shaiful-islam-meazi
G M Harun Rashid
@g-m-harun-or-rashid
S.-M.-Mamun
@s-m-mamun
Md.Emamuzzaman Wahedi
@emamuzzaman
মুকিত হোসাইন
@mukithossain
Afroz-Dipa
@afroz-dipa
Sumaiya-Tonny
@sumaiya-tonny


সুন্দর শব্দের বিন্যাসে দারুণ লিখেছেন!