-
সংসার দ্রাক্ষারস
মুহাম্মদ সাইফুল ইসলাম
আজ সন্ধ্যার বৈঠকএ
তারাদের কাছে নিমন্ত্রণপত্র
পাঠিয়েছিলাম।
বিকেলের গাঢ় হলুদ রোদের পাতায়।
প্রধান অতিথির ছত্রে তোমার নাম ছিলো মোটা অক্ষরে। স্থান আউটার স্টেডিয়াম, চট্টগ্রাম।
আমি নিরেট শ্রোতা ;
সভার বিষয় লেখা ছিলো ব্যানারে,
আরো ভালোবাসা চাই।
সংসার দ্রাক্ষারসে
নারী স্বাধীকার সন্তাপ জেগে থাকে
তোমার মনে; একাকি ভাবনায়
সংসার যেভাবে পেতে চাই
এমন এজেন্ডায় দিয়েছিলে শ্লেষ মেখে।
জীবন কাটাই, সংসার সমাপ্ত করি আমরা নর- নারী, উভয়ে নির্ঘাত মায়ার উপলব্ধি।
জীবন নিয়ে বেঁচে থাকার কাজটা হলো,
বড়সড় গাউন পরে ভার্সিটির সনদ নেয়ার মত।
শুধু অর্থবোধক হলোনা জীবন।
পরার্থপরতার
আরও উজ্জ্বল নক্ষত্রের সন্ধ্যায়
আলোচনার ফুলঝুরি নিয়ে এলো আমাদের
নিরস্ত্র প্রথম সূচিত প্রেম। বাদ প্রতিবাদ, ফিসফিস অনুনাদ
শুদ্ধতা উঠে আসে ভোরের প্রথম আলোর মত, নম্র ভদ্র খুনসুটি বিলাসী মনের বসন্তে।
সমিকরণ হয়না প্রেমিকা আর স্ত্রীর
প্রাত্যহিক কর্মপরিক্রমায়।
প্রেম নিজেই সাজিয়ে নেয় নিজেকে,
আর সংসার আটপৌরে শাড়ী পরে সামনে আসে। ধ্যাৎ!
তুমি প্রেমিকা থাকলেই ভালো ছিলো।4 Comments
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula


নতুনত্বের স্বাদ পেলাম… ❤