Profile Photo

Halima-MolyOffline

  • Halima-Moly
  • Profile picture of Halima-Moly

    Halima-Moly

    3 years, 8 months ago

    ইচ্ছে
    হালিমা বিনতে খালেক

    হতাম যদি পাখি
    উড়তাম মেলে ডানা,
    হারিয়ে যেতাম অচিন দেশে
    করতো না কেউ মানা।
    থাকত যদি অলির মতো পাখা
    উড়ে যেতাম ফুল কাননে,
    ঘাপটি মেরে খেতাম বসে মধু
    করতো না কেউ মানা।
    হতাম যদি স্রোতা নদীর ঢেউ
    আছড়ে পরে ভেঙে দিতাম তট,
    বুঝতো না তো কেউ।
    হতাম যদি মেঘ
    বৃষ্টি হয়ে গড়িয়ে পরে
    তপ্ত জমিন ভিজিয়ে দিয়ে
    খড়া করতাম দূর,
    প্লাবনের হয়ে ভাসিয়ে নিতাম
    সকল অন্ধকার।
    খোল তো আলোর দোর
    বাজত প্রনয়ের ই সুর।
    হতাম যদি পরি
    কাননে কাননে উড়ি,
    ফূটিয়ে দিতাম সকল কুড়ি
    বসতো ফুলের মেলা।
    যত্ন করে গেঁথে দিতাম মালা
    কেটে যেত খেলায় খেলায় বেলা।
    হতাম যদি চাঁদ
    ছড়িয়ে দিতাম আলো,
    অন্ধকারে পথিক দেখতো পথ
    লাগতো কি যে ভালো।
    হতাম যদি ঘুড়ি
    নীল আকাশে উড়ি,
    যেতাম ভেসে তেপান্তরের মাঠ
    চুকিয়ে নিয়ে সকল দুখের পাঠ
    সুখ ছড়িয়ে ভরে দিতাম মাঠ।
    থাকতো যদি প্রজাপতির মতো
    এমন রঙিন পাখা,
    সাধ্য কার আমায় বেঁধে রাখা
    উড়ে উড়ে নয়ন ভরে
    এই ধরা দেখতাম সারাক্ষণ,
    সিক্ত হতো মন।
    এই পৃথিবীর বুকে বাতাসের বেগে
    করলে বিচরণ,
    সকল কিছু দেখে শুনে
    তৃপ্ত হতো মন।।

    16
    19 Comments
Skip to toolbar