-
শোনো হে বৃক্ষ শোনো হে ডাহুক
শামসুদ্দিন হারুনফলভারে নুয়ে পড়া বৃক্ষের কাছে জানতে চেয়েছি
কি করে এমন ফলবতী হলে হে বৃক্ষ তুমি ?
বৃক্ষ জানায়, নিখাঁদ প্রেমেই আমি হই ফলবতী
মৌমাছি দেয় ভালোবাসা, আহার যোগায় ভূমি !
ডেকে বলি, উদাসীন পাহাড় ওহে কি করে তুমি
দৃঢ়তায় হয়ে থাকো ঋজু, কি করে থাকো ?
: আমার আমিতেই বসবাস,আমাতেই থাকি ডুবে
পাহাড় কিংবা পর্বত যে নামেই আমায় ডাকো। ডাহুকের কাছে প্রশ্ন ছিলো, কোথায় পেলে হে অবিনাশী
ভালোবাসা, কি করে মরণ ডেকে আনো ব্যাকুল প্রেমে ?
ডাহুক জানায়, বুকের ভেতরে একজনই শুধু থাকে
তাকেই ধ্যান জ্ঞান জানি, তাকেই রাখি হৃদপিণ্ড ফ্রেমে।
বৃক্ষ হে শোনো, শোনো হে পাহাড়, অনুঢ়া মৃত্তিকা, মৌমাছি
শোন হে ডাহুক জানবাজ প্রেমের পাখি ।
আমিও যে চাই অবিনাশী প্রেম, গ্রহণে ঢাকা চাঁদের আলো
আমারই থাকুক আমি যারে স্বপনে ডাকি !8 Comments
Friends
Anik Uddin
@anik123uddin
Md Salmanur Rahman
@mdsalman154191
Jahid-Hassan
@jahid-hassan
Abdur Rahim
@tushar-2
অসীম রহমান
@ashim_rahman
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
রাহেনা বেগম
@rahena-begum
তুবা
@zariyaat
UTTAM KUMAR BISWAS
@uttamk


অপূর্ব উপমায় সুষমামন্ডিত …