Profile Photo

Md. Mynuddin HawladerOffline

  • mynuddin
  • Profile picture of Md. Mynuddin Hawlader

    Md. Mynuddin Hawlader

    3 years, 8 months ago

    মহব্বত (কবিতার অংশ বিশেষ)
    মো: মাঈনউদ্দিন

    একদা বিকালে এসে
    বলেছিল ভাই কিছু টাকা হবে জির্ন মলিন ব্যসে।
    চেয়ে দেখি মোর এলাকার ভাই একি অবস্থা তার
    ওকে দেখে মোর দুচোখের জল রাখতে পারিনি আর।
    আবেগ ভরিয়া দুবাহুর বাধে বুক করি শিতল
    গর্ব ভরিয়া বলেছিরে আয় চলরে বাসায় চল।
    পিছটান দিয়া দারায়ে পরেছে হাত জোর করে কয়
    এই অবস্থায়, না না ভাইয়া তোমার বাসায় নয়।
    চেয়েদেখি ওর সাদা মনটাতে আমার মূল্যবোধ
    হেলিয়া রয়েছে অসিম অভেদ যেন মহাপর্বত।
    বোঝাবো কি করে দুচোখের জলে সয়লাব দুটি মন
    হেনকালে বুঝি ধ্রব সাচা নয় রক্তের বন্ধন।
    তারচেয়ে আপন আরো আপন আছে চোখ মেলে চিনেলও
    বিপদ আপদে একটু এগিয়ে তার কাছা কাছি হও।
    পাথরের কথা রাস্তার পরে বুঝিবার যদি পারো
    সুনিবে সেথায় হাজার জনমের ব্যথা বাজে কারো কারো।
    নিতুই ব্যথার অশ্রুপ্লাবনে হিমালয় ক্ষয়ে যায়
    তিলে তিলে তার জীবন বিলায় পদ্মায় গঙ্গায়।
    মোরাতো মানুষ বিরাট বিশাল আমাদের হিম্মত
    যদি রয় বুকে দিলছে দিলের অমল-মহব্বত।
    (সংখেপিত)

    4
    10 Comments
    • দুর্যোগের এই এক গুন! দুর্যোগে দেখেছি মানুষে মানুষে হৃদ্যতা বাড়ে! বরাবরের মত খুব সুন্দর লিখেছেন মঞ্চবন্ধু! খুব বাস্তব মনে হল!

    • ভালোবাসা প্রেম নয়। অভিনন্দন।

    • কবিতার ভাবনাটা অসম্ভব সুন্দর ছিল। ধন্যবাদ কবি। বানান ও শব্দচয়নে আরেকটু সতর্ক হলে খুশি হবো।

      • ধন্যবাদ আপনাকে। কোন শব্দটা আপনার কাছে ভুল মনে হয়েছে ধরিয়ে দিলে খুশি হব।

      • একটা বই বের করবো দোয়া করবেন।

      • জির্ন বানানটা জীর্ণ হবার কথা। ব্যসে না হয়ে বেসে হলে শব্দটার অর্থ লাইন অনুযায়ী সঠিক হতো। এটা প্রিন্টিং’র ভুল হতে পারে। শীতল (শিতল), দাঁড়িয়ে (দারায়ে), দ্রুব (দ্রব) সাচা শব্দটি আমার কাছে অপরিচিত লাগল। শুনিবে (সুনিবে)। এরকমভাবে আমরাও ভুল করি। একে অপরকে ভুলগুলো ধরিয়ে দিলে আমাদেরই উপকার হয়। বিষয়টি ইতিবাচকভাবে নিলে খুশি হবো। ধন্যবাদ কবিপ্রিয়। ভুল হলে মার্জনা করবেন।

    • আপনার জন্য অনেক শুভকামনা।

Skip to toolbar