-
একলা আমি আর আঁধার
আমার কবিতারা আমায় ছেড়ে চলে গেছে,
কেবল রয়ে গেছে লাই পাওয়া পাইকারি কষ্টগুলো,
আতর দানিতে প্রচন্ড খরা,ঘামের নোনা কুট গন্ধ তাই সুঘ্রানের স্থলাভিষিক্ত,
ভোকাট্টা ঘুড়ির মতো শব্দগুলো আশ্রয় খোজে কোন এক তার খাম্বার,
নিথর আর নিশ্চল নাটাই পড়ে থাকে অমূলক কোন কিছু হয়ে ট্যাংকির ছাদের কোনায়,
আমিও ক্লান্ত খুব তাই আর হয়না শব্দের তাত বোনা,
ক্লান্ত বলা আসলে ভুল হবে,বিধ্বস্ত মোটেও বাহুল্য নয়,
আমার ভিটায় পরম আয়েশে গজায় আগাছা,নিঃসংকোচে চড়ে ঘুঘু,
নিসংগতার মেঘ কালো থেকে আরো কালো হয় কিন্তু বর্ষন হয়না,
চাতকও তাই হাল ছেড়ে লাপাত্তা,বিশ্বস্ততা হয়েছে তার সংগী,
সন্দেহপুষ্ট অজস্র উরগ বেঁধেছে ঘর আঙ্গিনা জুড়ে,
তাই বিষবাষ্পে ভর্তি হয় ফুসফুস, কবিতা আর ফিরবে না আলো হয়ে,
তাই আঁধারেই গ্রথিত হোক আমার এপিটাফ।2 Comments
Friends
Shoriful Shoron
@shoriful-shoron
টুকটুকি মিঠাই
@tuktuky-mithaay
নোমান খালভী
@nomankhalovi
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
Drako Shajib
@drako
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
অসীম রহমান
@ashim_rahman
Anik Uddin
@anik123uddin
মাহমুদুর রহমান মনা
@monamilkygmail-com


“ যতো ভেসে যায় কবিতার কাছাকাছি
তত মনে হয় একঘেঁয়ে বেঁচে আছি ” শুভেচ্ছা ও ভালোবাসা নেবেন কবিপ্রিয়!