-
অস্বচ্ছ একটি সুশ্রী আয়না ;
আতরবাণু” বা নিখোঁজ বায়না !
➖➖➖➖➖➖➖➖➖➖
মোহাম্মদ মনিরুজ্জামান খানচৌদ্দটি বছর অভীষ্ট লক্ষ্যে সুলক্ষণ বুঝে অনুপম ভাবাবেগের ইঙ্গিত ধরে মিত্রভাষায়:
অস্বচ্ছ একটি সুশ্রী আয়নার মনোহর মায়ায়
শ্রীযুক্ত হৃদয় দানসুত্রে প্রণয় পুরুষ হিসেবে,নীলিম আরশ পর্যন্ত এক-কাট্রা হয়েছি বায়নানামায়!
রঙ করা সুদৃশ্য খোআব্ চৈতহরণে যখন নিরুদ্যম নিরুদ্দেশে
তখনো ভুলভাল খেয়ালে ঘোর অনিষ্টে তোমার মন
কাঁচের দেয়ালের ওপাশে !
থম-থম অসময়ে লক্ষ আরশির ঝাড়বাতি উত্তপ্ত চূর্ণ বিচূর্ণ,
অন্ধকার ও তোমার যুক্তিতে সুবর্ণ আলো হঠাৎ
বজ্রনিনাদে বিচ্ছিন্ন।
শুধু আমার অক্লান্ত দুটি চোখ বিভোর তন্ন তন্ন
শুণ্যস্থানে খোঁজ রাখে নিরবচ্ছিন্ন !
পুড়িয়েছি ভূভাগের উত্তর ভাগ ! পোড়া মাটি
খুঁড়ে খুঁড়ে উড়ায়েছি নিঃসঙ্গতার ছাই !
উড়লো ছাই ! ভরলো আকাশ ! নীলের ঘাটি
দুঃখ,কষ্ট,বিষন্ন বিরহ জমে ধূসর রঙে অযথাই !
দু’চোখ ভরে উঠে ধূসর মেঘ গলে গলে
নিশ্চল নিরীহ প্রাণ ডুবল গিয়ে সুদূরে অবস্থিত কৃষ্ণ সাগরের জলে।
ঢেউগুলো ছুটে এসে উপর্যুপরি হৃদয়ের ভিত
নড়বড়ে বিপন্ন করে যায় চলে !
এক হাতে একগুঁয়ে অটল যে তুমি হুল ফুটিয়েছ
সেবারের মতো আমি এবারেও সেই হন্য-মান,
ফুটো বেলুনে নিঃশ্বাস দীর্ঘ করা যেন দুর্বিগাহ ফুসগুচ্ছ ,
কতোবার সহ্য করি তোমার অপ্রিয় নির্গমন !
শিমুল ফুল – উড়ো ফুল; এই শরতে তুমি ভাবছ: তোমার জন্য প্রিয় ধবল ফুলের মুকুট তুচ্ছ !
যে সুপ্রিয় ভালবাসা অনিশ্চিত বলে আগুনে ফুঁ দিয়েছ-
আর আমার সুনাম নিয়ে এখন ভাবার কোন ইচ্ছে
নেই জানিয়ে নিশ্চিত উৎকন্ঠাহীন তুমি ! অবিশ্বাসে উল্টোপথে ঘুরে দাঁড়াতে চাই না ! চাই না ফিরে যেতে পিছে !
তোমার ভূত ভবিষ্যৎ “অলৌকিক আরশ”এর নীচে
জলের ফুল জলেই ছেড়ে আতরবাণু’ নাম রেখে নিখোঁজ হয়েছি আমি ! -

Md.Monyruzzaman Khan
- লিখতে ভীষণ ভাল লাগে।কিন্তু কিছুই জানি না।প্রিয় বই লোটা কম্বল! কাশ ও শিমুল ফুল প্রিয়। আরো প্রিয় রঙের হলুদ শর্ষে ফুল। প্রিয় লেখক স্যার হুমায়ুন আহমেদ। চিঠি লেখা আমার প্রিয় মাধ্যম। ভালবাসাবাসিও আমাকে দ্বীপ্ত করে। প্রেম অন্য রকমের আকর্ষণ করে, ব্যাপারটি অজানা। জ্যোৎস্না সবসময়ই আলোকিত রাখে আমাকে।
" বোকা জামান এবং অধরা জলপরীর কাব্যনামা" শিরোনামে একক কাব্যগ্রন্থ বের করার স্বপ্ন দেখছি। আমার লেখা ও সুরে দুটি গান সঙ্গীতা মিউজিক রিলিজ করেছে। গান লিখতে বেশি সাচ্ছন্দ্য বোধ করি। যদিও লিরিক্স লেখা অনেক জটিল কাজ মনে হয়।
তুলট" পরিবারের সকলকে আন্তরিক অভিনন্দন এবং অফুরান ভালোবাসা। জয়তু তুলট পরিবার"!
Friends
শায়েরুল ইসলাম
@shaerulislam
Ekhtiar Uddin
@ekhtiar2003
Abu Said Vuia
@shahadatur-rahman-sohel
রিফায়াত নিগার
@refayat-nigar
শরীফ এমদাদ হোসেন
@sharif-emdad-hossain
Md Zaker Hayat Khan [ Zaker Aditya ] [ জাকের আদিত্য ]
@md-zaker-hayat-khan
Jannatun Nur
@jannatun-nur
আজীমি
@azeemi
AdabenTatali
@adabentatali


কবিতার শিরোনামটাই তো দারুণ! কবিতার কথা আর কী বলবো!