Profile Photo

A.H.M.Rashid ul HassanOffline

  • r@shidh@ss@n
  • Profile picture of A.H.M.Rashid ul Hassan

    A.H.M.Rashid ul Hassan

    3 years, 11 months ago

    #কবিতা
    অবশ্যম্ভাবী ভাবে আবার মিলবো
    মৃত্যু কিছুই নয়,কোন ভাবেই ধর্তব্য নয়,
    কোন কিছুই ঘটেনি,
    আমি কেবল সাময়িক বিরতি নিয়ে কিঞ্চিৎ দূরে সরে এসেছি,
    কোন কিছুই পরিবর্তিত হয়নি,
    আমি আমিই আছি,তুমি তুমি,
    অস্পৃশ্য আর অপরিবর্তিতই আছে আমাদের ভালো লাগা আর ভালোবাসা,
    এখনও ঠিক ততোটাই অপরিহার্য আছি,তুমি আর আমি,
    তোমার খুব প্রিয় নাম ধরে আমায় ডেকো,
    বার্তালাপে আমাকে সপ্রতিভ পাবে,
    তোমার কন্ঠে জোর করে কোন গাম্ভীর্য বা দূঃখ টেনে এনো না,ও তোমার সাথে যায় না,
    আহ্লাদে,খুনসুটি আর ছোট ছোট চটুলতায় যেমন হাস্যময়ী ছিলে তেমনি থেকো
    তোমার অধর জুড়ে বিরাজিত হোক অপরাজেয় হাসি,
    আমায় তোমার হৃদয়ে রেখো,তোমার প্রার্থনায় রেখো,
    আমি যেমন প্রাত্যহিক ছিলাম,অবর্তমানে আমার নামটা তাই থাকুক,
    কোন প্রেত বা ছায়া না হোক,
    জীবন কেবল অবিচ্ছিন্ন ধারাবাহিকতা,
    মৃত্যু নিছকই দূর্ঘটনা মাত্র,
    দৃষ্টির অগোচর আছি বলে কি হৃদয়ের অগোচরেও চলে যাবো,
    অপেক্ষায় থাকবো তোমার যাবনিকাপাতের,
    হয়তবা খুব দ্রুতই দেখা হবে,
    সব ঠিক হবে,
    হারাবে না কিছুই,বিচ্যুতিও হবে না বিন্দু পরিমান,
    সাময়িক সময় ক্ষেপন এরপর আবার সব আগের মতোই,
    যখন আবার মিলবো সহাস্যে উপভোগ করব বিচ্ছেদের এ গদ্যটা।
    অবশ্যম্ভাবী ভাবে আবার মিলবো।

    2
    1 Comment
Skip to toolbar