-
নাটিকা- চলো বিয়ে করি
রচনাঃ -আবুল হাসান তুহিন
চরিত্রায়নেঃ
১। রাখি। ৪। রিক্সা চালক-০১
২। অর্ঘ্য। ৫।রিক্সা চালক-০২
৩। অন্তু ৬। কলেজের ছাত্র ছাত্রীদৃশ্য।।০১।। দিন।। রাস্তা।। আউটডোর
চরিত্রঃ রাখি, আর্ঘ্য, অন্তুক্লিপ-০১।। রাস্তা
ফ্রেমে দেখা যায় রাখি এবং অন্তু হেঁটে হেঁটে আসবে রাস্তার মোড়ে এসে একটি রিক্সা ডেকে রিক্সায় উঠে। আর কদিন থেকে লক্ষ্য করে সে অন্য একটি রিকশা নিয়ে তদের পিছু নেবে।রাখিঃ (অন্তুর হাত ধরে হাসতে বলবে) আজ কোথায় যাবে বলছিলে।
অন্তুঃ আজ তোমাকে স্বর্গের বাগানে নিয়ে যাবো। সেখানে শুধু তুমি আর আমি।
রাখিঃ ঢপ দিচ্ছোনাতো স্বর্গের বাগান কোথ ?
অন্তুঃ কি যে বলো, চলো দেখতে পাবে। (একটি রিক্সা ডাক দিয়ে রিক্সায় উঠবে) এই রিক্সা।
রিক্সাওয়ালাঃ কোথায় যাবেন মামা?
অন্তুঃ চলাতে থাকো মামা। যখন থামতে বলবো তখন থামবে।
রিক্সাওয়ালাঃ ঠিক আছে মামা।
অন্তুঃ( রিক্সায় উঠে, রাখিকে হাত ধরে উঠায়)চলো এবার।
Inter cut
অর্ঘ্য অন্য একটি রিক্সা ডেকে ওদের রিক্সার পিছু নেবে।
অর্ঘ্যঃ মটোর সাইকেল রেখে রিক্সায় যাচ্ছে! আজ ওদের আচরণ সুবিধা জনক মনে হচ্ছে না। পিছু নিতে হবে। এই রিক্সা ।(দ্রুত রিক্সায় ওঠে) ।
Cut toক্লিপ-০২ ।। রাস্তা
ফ্রেমে দেখা যায় রাখি এবং অন্তু রিকশা থেকে নেমে একটি বাড়ির ভেতর ঢুকে যাবে।
অর্ঘ্য দূরে থাকবে এবং রিক্সা থেকে নেমে অপেক্ষা করবো।অন্তুঃ একটি নির্জন বাড়ির সামনে এসে রিক্সা থামতে বলে। দ্রুত ভাড়া মিটিয়ে রাখিকে হাত ধরে রিক্সা থেকে নামিয়ে বাড়ির ভিতরে চলে যায়।
Inter cut
অর্ঘ্যঃ অনুসরণ করে এসে দূরে রিক্সা থাকে নামবে।
Cut toদৃশ্য।।০২।। দিন।। রুম।। ইনডোর
চরিত্রঃ রাখি, অন্তুক্লিপ-০১।। রুম
চরিত্রঃ অন্তু, রাখিঅন্তুঃ ঘরের তালা খুলে, ঘরে ঢুকবে। তালাচাবি টেবিলের উপর রেখে দরজা বন্ধ করে দেবে।
রাখিঃ কার ফ্লাটে এসেছি?
অন্তুঃ ফ্লাটটা আমার কাজিনের। ও সবসময় থাকেনা ও না থাকলে আমিই দেখা শুনা করি। কদিনের জন্য দেশের বাইরে তাই তোমাকে নিয়ে একান্ত সময় কাটাতে চলে এলাম। এমধুর ক্ষণ শুধু তোমার আমার। পৌঁছে যাব স্বর্গলোকে।
(দুজনের আবেগঘন দৃষ্টি। ধীরে ধীরে একে পরের কাছে এগিয়ে আসবে। রাখির অন্তবাস ওড়না এগুলো ছুঁড়ে ছুঁড়ে ফেলবে।)
ক্লিপ-০২
ফ্রেমে দেখা যাচ্ছে চাদর আবৃত ভাবে দুজন পাশাপাশি শুয়ে আছে অন্তুর মোবাইল ফোনটা বেজে উঠবে।
অন্তুঃ (ফোনটা রিসিভ করবে বলবে) আসছি বেবি। এইতো ১০ মিনিটের মধ্যে। প্লিজ রাগ করোনা এইতো আমি আসছি।
রাখিঃ কি ব্যপার তুমি এভাবে চলে যাচ্ছো কেন?
অন্তুঃ (শার্ট পরে প্যান্টের চেইন লাগাতে লাগাতে) আমার কাজ শেষ।
রাখিঃ তোমার কাজ শেষে মানে?
অন্তুঃ আমার যেটুকু প্রয়োজন ছিল, সেটুকু আমার পাওয়া হয়ে গেছে। আর তোমার আমার প্রয়োজন নেই।
রাখিঃ তোমার প্রয়োজন শেষ হয়েছে মানে? আমি তোমাকে ভালোবাসি তুমি আমাকে ভালোবাসো।
অন্তুঃ আমার মতো ছেলের ভালোবাসা আসলে অত্যান্ত কঠিন। আমি মোটেও তোমাকে ভালোবাসি না। আসলে বন্ধুদের সাথে বাজি ধরে সম্পর্কটা এই পর্যন্ত নিয়ে আসা। এটা আমার কাছে জাস্ট একটা ইনজয় ছিল তুমি তোমার মতো ভালো থেকো। আমি আমার মতো ভালো থাকার চেষ্টা করবো। আমার জীবনের সাথে বৃথা জড়ানোর কোনো সুযোগ নেই।রাখিঃ স্বর্গের ঠিকানা খুঁজতে যেখানে শিহরণ জাগিয়েছিল তার কয়েক ইঞ্চি ভিতরে একটা বিশ্বাসারের হৃদয় ছিল। সুখের গভীরতা মেপেছো কিন্তু ভালোবাসার গভীরতা মাপতে পারোনি। তাই কামুক হয়ছো ভালোবাসতে শেখনি।
অন্তুঃ চাবিটা নিয়ে গেলাম। ফ্রেস হয়ে সময় মতো বেরিয়ে যেও। ও হ্যা তালা দিতে ভুলনা কিন্তু। চলি। বাই।( হাসি দিয়ে চাবিটা নিয়ে প্রস্তান)
Inter cut
ক্লিপ-০৩
চরিত্রঃ অন্তু, অর্ঘ্য,
ফ্রেমে দেখা যায় অর্ঘ্য দূর থেকে দেখে অন্তু দ্রুত বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে।
অর্ঘ্যঃ যা অনুমান করেছিলাম, কিছু একটা হয়েছে নিশ্চয়। অন্তু একা বেরিয়ে যাচ্ছে, রাখিকে রেখে? রাখি বের না হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।ক্লিপ-০৪
চরিত্রঃ রাখি
ফ্রেমে দেখা যায় রাখি মানসিক ভাবে ভেঙ্গে পরেছে। ধীরে ধীরে ওড়না গায়ে দিতে দিতে
আয়নার সামনে এসে দাঁড়াবে। ঠোঁটের লিপস্টিক কিছু মুছে গেছে। এলোমেলো চুলে নিজেকে দেখবে। পিছনের কয়েকটি দিনের অন্তু এবং অর্ঘ্যের প্রপোজ করার বিষয়টি মনে করবে।
।। ফ্লাশব্যাক।।
দৃশ্য।।০৩।। দিন।। কলেজ ক্যাম্পাস ।। আউটডোর
ক্লিপ-০১চরিত্রঃ রাখি, অন্তু, কলেজের অন্যান্য ছাত্র ছাত্রী
ফ্রেমে দেখা যায় অন্তু বন্ধুদের সাথে আড্ডা দিচ্ছে তখন রাখি কয়েকজন বান্ধবীর সাথে হেটে যাচ্ছে।
অন্তুঃ ফুড়ুত ফুড়ুত ময়না পাখিটা বুকে ফাগুন এনে দিলোরে ।
সবাইঃ কোন লাভ নেই পাত্তা দেবেনা।
অন্তুঃ না বলে কোন শব্দ আমার অভিধানে লেখা নেই কি করে হা বানাতে হয় সে কৌশল আমার জানা আছে।
সবাইঃ যা চেষ্টা করে দেখ।
অন্তুঃ ঠিক আছে। এক তুড়িতেই আমার মোটরসাইকেলের পিছনে বসিয়ে ছাড়বো।
Cut toক্লিপ-০২।। নির্জন স্থানে
চরিত্রঃ রাখি অর্ঘ্য
ফ্রেমে দেখা যায় রাখি একা হেঁটে আসছে, অর্ঘ্য রাখি কে থামিয়ে বলবেঅর্ঘ্যঃ রাখি তোমার সয়য় হবে, একটা কথা বলতাম।
রাখিঃ আমার সময় নেই ।অর্ঘ্যঃ আহা শোননা তোমাকে আমি লাইক করি। এটা কি আমার অপরাধ?
রাখিঃ জানিনা। তবে বিরক্ত না করলে আমি খুশি হবো। তুমি যেহেতু আমাকে লাইক করো তাহলে তোমার লাইক করা মানুষের এই আবদার টা রাখবেনা।
অর্ঘ্যঃ আচ্ছা বিরক্ত করবো না। শুধু শুনে রাখ আমাকে তোমার ভালোবাসা লাগবেনা, তবে একটি কথা মনে রাখবে কেউ একজন তোমার অপেক্ষায় থাকবে।( অর্ঘ্য পিছনদিকে না তাকিয়ে প্রস্থান করবে। )
ক্লিপ-০৩।। নির্জন রাস্তা
চরিত্রঃ রাখি, অন্তু
ফ্রেমে দেখা যায় অন্তু মোটরসাইকেল চালিয়ে আসছে অন্যদিকে রাখি পায়ে হোঁচট খেয়ে স্যান্ডেল ছিড়ে যাবে হাঁটতে পারবে না।অন্তুঃ এক্সকিউজ মি। সহায্য করতে পারি।
রাখিঃ নো থ্যাংকস।
অন্তুঃ এভাবে কি হাঁটা যায় তাছাড়া রিক্সা নেই। আমার মোটর সাইকেলের পিছনে উঠো।
রাখিঃ বললাম তো সাহায্য লাগবে না।
অন্তুঃ জানোনা বিপদে বন্ধুর পরিচয়
রাখিঃ ওসব তত্ত্ব কথা ছাড়ুন আপনি আপনার কাজে যান।
অন্তুঃ সাধা লক্ষ্মী পায়ে ঠেলতে নেই। পিছনে ওঠো।
রাখিঃ (একটু সংকোচ করে মোটরসাইকেলে উঠে। অন্তু খুব জোরে জোরে মোটরসাইকেল মোটরসাইকেল চালিয়ে একটি গর্তের মধ্যে দিয়ে গেলে, ঝাঁকি হলে রাখি ভয়ে অন্তুকে জড়িয়ে ধরে। আস্তে চালাতে পারোনা।অন্তুঃ পারি। তবে নিরাপদ আশ্রয় পেলে ভয় কিসের?
রাখিঃ ভনিতা রেখে ধীরে ধীরে মোটরসাইকেল চালাও।
অন্তুঃ যথা আজ্ঞা।
(অন্তু মোটরসাইকেল চালিয়ে দূরে মিলিয়ে যায়)
।।কয়েক দিন পর।।
দৃশ্য।।০৩।। দিন।। কলেজ ক্যাম্পাস ।। আউটডোর
চরিত্রঃ অন্তু, রাখি
ক্লিপ-০১।।ক্যাম্পাস
ফ্রেমে দেখা যায় অন্তু কলেজ ক্যাম্পাসে বন্ধুদের সামনে দিয়ে রাখি কে মোটরসাইকেলের পেছনে তুলে কলেজ থেকে বের হবে।
ক্লিপ-০২
মটর সাইকেলটি অন্তু নির্জন স্থানে থামায় এবং দুজন পাশাপাশি বসে।
অন্তুঃ শোন সোজাসাপ্টা কথা বলতে পছন্দ করি। আমি তোমাকে ভালোবাসি। হ্যাঁ বললে ভালো না হলে অন্য মেয়ে খুঁজতে হবে।রাখিঃ শোনো ছেলে আমিও কোন ভূমিকা টুমিকানা করে বললাম আমি তোমাকে ভালোবাসি।( দুজন দুজনার হাত ধরে অট্টহাসিতে একে অপরের গায়ে গড়াগড়ি করে )
।।ফ্লাশ ইন।।
রাখি নিজের শরীরকে কলঙ্কিত ভেবে আত্মহত্যার সিদ্ধান্ত নেবে। আয়নার সামনে থেকে আস্তে আস্তে এগিয়ে যাবে। খাটের উপরে উঠে ওড়নাটা ফ্যানের সাথে ছুড়ে দেবে।বিবেকঃ এ কি করছিস রাখি ? আত্মহত্যা মহাপাপ।
রাখিঃ কিন্তু আমিতো কলঙ্কিত। । আমি তো আর ভার্জিন নই।
বিবেকঃ তাতে কি হয়েছে? কে ভার্জিন আর কে ভার্জিন নয় এটা ভেবে কষ্ট পাওয়ার কোন মানে হয় না।
রাখিঃ এটা জানতে পারলে কেউ আমাকে সহজে মেনে নেবে না ।
বিবেকঃ দুঃস্বপ্ন ভেবে মাথা থেকে সব কিছু ছেড়ে ফেল। দেখবি জীবনটা সহজ হয়ে গেছে।
(রাখি আত্মহত্যার ঘোর থেকে বেরিয়ে আসবে।)ক্লিপ-০১
রাখি ঘরের দরজা বন্ধ করে দিয়ে সিঁড়ি দিয়ে ধাপে ধাপে নামবে। প্রতি ধাপে নিজেকে শক্ত করে এগিয়ে যাওয়ার সাহস যোগাবে।দৃশ্য।।০১।। দিন।। রাস্তা।। আউটডোর
চরিত্রঃ রাখি, আর্ঘ্য,
ফ্রেমে দেখা যায় রাখি বাড়ি থেকে বেরিয়ে রাস্তা দিয়ে হাঁটতে শুরু করেছে। অর্ঘ্য ওর পিছন পিছন হেঁটে সামনে এসে দাঁড়াবে।অর্ঘ্যঃ রাখি দাঁড়াও। দাঁড়াও প্লিজ। (হাত ধরবে) চোখ মোছ। হাসো। আমি সব জেনে বুঝে এই হাত ধরেছি।
রাখিঃ কিন্তু আমি এখন —————-,
অর্ঘ্যঃ ওসব কথা থাক। আমার চোখের দিকে তাকাও। (রাখি চোখের দিকে তাকিয়ে হসে দেবে )আমি তোমাকে ভালোবাসি সারা জীবন আমি তোমাকে ভালোবাসবো। চলো আমরা বিয়ে করি।( দুজনে হাত ধরে এগিয়ে যাবে। ফ্রিজ)
Cut to3 Comments

Abul Hasan Tuhen
Friends
abrar
@abrar
জামান বারভী
@zamanbarovi
MUHAMMAD TAHSEEN
@muhammadtahseen
Kokeshas King
@kokeshasking
মোরশেদ সাকিব
@morshedsakib
Ekhtiar Uddin
@ekhtiar2003
ইভান
@ivan
মো: ফারহান হাবীব
@farhan-habib
Masfi K
@masfi-mohammad



অভিনন্দন