Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    3 years, 8 months ago

    পথযাত্রা

    হে প্রভূ
    বিশাল এ জলধি প্রাঙ্গনে-
    যার যার নিজস্ব তরণে,
    সহযাত্রী হয়ে সবাই,
    একই আলো বাতাসের ছায়ায়,
    ধাবমান আছি অদ্ভূত এক মায়ায় ।
    হাসি কান্না অনুরাগ ভালবাসার অনুষঙ্গে
    হারিয়ে যায় প্রহরগুলো অন্তহীন তরঙ্গে।
    স্বল্প সময়ের এ মায়াময় ভূবনে,
    কত রূপময়তা সযতনে লালনে,
    দিয়েছ মোদেরে করতে আস্বাদন
    একই সাথে করতে করনীয় অনুধাবন।
    মানুষের অবয়ব থেকে মানুষ হওয়া পর্যন্ত
    এ পথযাত্রার যত হোক দূরত্ব
    ব্যবধান ঘুচাতে প্রতিদিন
    এক কদম করে, হয়ে অগ্রসরমান
    ভালবাসার সৌরভ করে বিলীন
    যার যার অন্তিম লগনে
    একদিন সবাই হয়ে যাব লীন।

    13
    16 Comments
Skip to toolbar