-
যোগাযোগ
মুহাম্মদ সাইফুল ইসলামতোমার সাথে যোগাযোগটা রাখতেই হয়,
তা-না হলে দম বন্ধ হয়ে আসে।
মনে হয় পানিতে তলিয়ে যাওয়া, নিঃশ্চল দেহ।
যেন করোনায় জনশূন্য এয়ারপোর্ট;
ইউক্রেনের গম জব্ধ হলে, দেশের প্রাণ ওষ্ঠাগত।
কতো জরুরী পণ্যের ব্যতিচার; ঠিক তোমার বাকযন্ত্রে প্রয়োজনীয় শব্দরা
মনে হয় কোয়ারেন্টাইনে।
প্রবাসীর আগমন প্রস্থান, এপাশ ওপাশ প্রবাসীর বন্দীত্ব;
মনে হয় সাত সাগর তের নদী দীর্ঘতর দূরত্ব।
ওমনি আমার ভেতরে অস্বস্তিরা
পায়চারী করে।
শান্ত থাকার মহড়ায় অবিচল থেকেও ; কাজে ভুল করি।
কারো প্রশ্নের উত্তর দেই, অন্য গল্পে।
তোমার পাঠানো পণ্য, কিছু কুশল শব্দগুচ্ছ, হয়তো বা খুনসুটি বিলাসী রোমাঞ্চ সুর হয়ে,
না এলে!
আমার দম বন্ধ হয়ে আসে।
মসৃণ ভরাট কিংবা মিহি কন্ঠে সুধাময় উচ্চারণ
প্রাত্যহিক প্রাণোদিপ্ত শব্দ-পণ্যরা
না এলে!
আমার দম বন্ধ হয়ে আসে।
কান পেতে রাখি
কখন দখিণা বাতাস ডোরচাইম ঘরের বাতাসে নাচলো কিনা,
মুঠো ফোন রিংটোন অনুবাদে।
তোমার সাথে যোগাযোগটা রাখতেই হয়,
তা-না হলে দম বন্ধ হয়ে আসে ।2 Comments
Friends
Latifur-rahman-Pramanik
@latifur-rahman-pramanik
রাহেনা বেগম
@rahena-begum
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
বিদ্রোহী !!!...........
@zunairah1917
Jannatun Nur
@jannatun-nur
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
নিশাত আনজুম
@nishathunzom
D K MAHANTA
@dkmahanta01718942602
Prithula Zaman
@prithula


মিলন হবে কতদিনে! অভিনন্দন।