-
দীর্ঘদিন হলো লেখালেখি ছেড়ে দিয়েছি৷ কিন্তু হঠাৎ মনে হলো আমার মতো একজন লেখকের নাম বিশ্ব ইতিহাসে থাকবে না এটা মেনে নেওয়া আমার জন্য কঠিন হয়ে যাচ্ছে৷ তাই অতশত না ভেবে পুরোনো ফাইল থেকে কিছু সাদা কাগজ নিয়ে বসে গেলাম৷ কী লিখব তাও ঠিক করিনি৷ তাই ভাবলাম একটা বিতর্কিত ব্যাপারে আমার মতো লেখকের কালির টান মন্দ হবে না৷
বিষয়: প্রেম৷
প্রেম আমার জীবনের এক অনন্য অভিজ্ঞতা৷ আমি জানি অনেকের কাছে প্রেম মধুর,অনেকের কাছে বিষাক্ত৷ আমার মতে প্রেম মধুক্ত৷ মধুক্ত বোঝেন নি??
মধুময় + বিষাক্ত = মধুক্ত৷
প্রেমের অনুভূতি নিঃসন্দেহে শ্রেষ্ঠ অনুভূতি৷ যখন একজন পুরুষ একজন নারীকে বা একজন নারী একজন পুরুষকে দেখেই প্রেমে পড়ে যায় সেই প্রেম হয়তো মোহ৷ তবে দুজন মানুষ একসাথে অনেক সময় কাটানোর পরে যখন একে অন্যের শূন্যতা অনুভব করতে পারে তাকে প্রেম বলে৷ যখন একজন কাছে না থাকলে অন্যজন কষ্ট পায় তাকেই প্রেম বলে৷ একজন কষ্ট পেলে অন্যজনের যে অশ্রু গড়িয়ে পড়ে তাই েপ্রেমের নিদর্শন৷ একে অপরের প্রতি আনুগত্যই প্রেম৷ পরস্পরের প্রতি যে শারীরিক আকর্ষণ তাও প্রেম৷ আজকাল শারীরিক আকর্ষণ বলতে তো একটি নির্দিষ্ট আকর্ষণকে বোঝায়৷ কিন্তু শারীরিক আকর্ষণের গন্ডি আরো বিস্তৃত৷
কখনো প্রিয়তমের হাত ধরেছেন??
ঘন্টার পর ঘন্টা তার দিকে তাকিয়ে থেকেছেন কখনো??
কখনো চুম্বন করেছেন তার কাজল কালো চোখে? তার কপালে??
কখনো অনুভব করেছেন তার প্রশ্বাস নিশ্বাস?? অনুভব করেছেন কখনো তার হৃৎস্পন্দন???
কখনো তার চুলের ঘ্রাণে পাগল হয়েছেন??
ভালোবেসে ফুল গুঁজে দিয়েছেন কী কখনো তার চুলে??
এহেন কারুকার্য সকলে করতে পারে না যে৷ এতো দক্ষ শিল্পীর দ্বারা ই সম্ভব৷ আমার মনন কাননে মিহির কিরণের যে হাসি, তা ই তো ভালোবাসা৷ তাকেই ভালোবাসি৷ ভালোবাসার কোনো প্রথম শেষ নেই৷ ভালোবাসা অসীম থেকে অসীমে বিস্তৃত৷12 Comments-
-
-
অপুর্ব হৃদয় তোলপাড় করা অনুভূতির প্রকাশ… মধুক্ত প্রেমে আকাঙ্খিতের অসহনীয় শূন্যতা, ক্ষণিকের’ও বিচ্ছেদের উষ্ণ অশ্রু, প্রাণ-পরমানুর আকর্ষন, তাঁর মূহূর্তের সান্নিধ্য, প্রেমশিল্প কারিগরের যে অভাবনীয় প্রেম-কারুকাজ সে শুধু একজন শুদ্ধ প্রেমীই অনুতে পরমানুতে উপলব্ধি করে থাকবে… তার ভালোবাসা নিঃসীম… প্রেমীই শুধু সেই অসীমের অলীক সীমান্তে ঘুরে ঘুরে তার চির আকাঙ্খিতের সুরভি খুঁজে ফেরে… চোখ এবং অন্তরাত্মা দুই-ই শীতল হয় শুধু সেই চির আরাধ্যের একটি দর্শনে… … …
-
Friends
Faikuj-Zahan-Moon
@faikuj-zahan-moon
Md.abutaher tonmoy
@abutahertonmoy
H-K-ShAmme
@h-k-shamme
Abdulla Al Maruf
@marufrumman0836gmail-com
Shohaib-Hossen-Shimul
@shohaib-hossen-shimul
Chai hla prue kheyang
@prue
ইশরাত আলম শাওলীন
@shaulin
Umme Salma
@umme
মাহ্দী সাকিব
@mahdi-sakib



শুভকামনা