-
# বন্ধু
বন্ধু, হাতটি বাড়াও
একটু ছুঁয়ে দেখি তোমাকে
তুমি কতটুকু বদলেছো
নাকি আছো
যেমন ছিলে,
এমনতো হবার কথা নয়
কথা ছিল এক সাথে যাবো-
পুকুর পাড়ে, মাঠে, ঘাটে অথবা
অন্য কোথাও যেখানে মন টানে
ফুটে আছে শাপলা, পদ্ম বিলে;
একটা তোমার একটা আমার
বিবাদ কিসের?
যদি শুনি তুমি ভালো নেই
আমারও মন আনচান করে
আমি ভালো না থাকলে বন্ধু
তুমি কি থাকতে পারবে ঘরে?
আমি জানি-
তুমি ছুটে আসবে
আমার কাছে
হাতে হাত রাখবে-
তুমিও মানুষ আমিও
দেখতে একই রকম
ভেতরের রক্তটুকুও এক,
বন্ধু, হাতটি বাড়াও
এগিয়ে চলি একই সাথে
মিশুক তোমার আমার বিবেক।
বন্ধু, হাতটি বাড়াও
একটু ছুঁয়ে দেখি তোমাকে-
তুমি যদি হাত ফিরিয়ে নাও
এবং আমিও,
বলো তো হবেটা কী?
একাকি এক বিশাল বাগান
শুধু একা হাঁটছি,
আমার পাশে তুমি নেই
আমিও নিরুদ্দেশ
এমন বাগানের মূল্য কী?
বাগানে ফুটুক ফুল
তোমার আমার দু’জনার নামে
তোমারটা তুমি নিও আমারটা আমি
চলুক না এভাবে।
♡24 Comments-
-
-
-
-
-
-
যদি বন্ধু হও যদি বাড়াও হাত ,জেনো থামবে ঝড় কেটে যাবে এই রাত/ হাসি মুখ তুলে অভিমান ভুলে রাঙা সূর্য বলবে সুপ্রভাত।
-
-
-
তুলটের পক্ষ থেকে অজস্র অভিনন্দন! আপনার এই লেখাটি আজ 17 October 2022 তারিখে ‘জনপ্রিয় অবদান’ হিসাবে চিহ্নিত হয়েছে। আজ সারাদিনের জন্য এই লেখাটি লেখকমঞ্চের সকল সদস্যের দেয়ালে (বন্ধু/অবন্ধু নির্বিশেষে) প্রদর্শিত হবে। তুলটে আমাদের সাথে থাকার জন্য এবং এই মঞ্চকে একটি আনন্দদায়ক ও জনপ্রিয় মঞ্চ হিসাবে চালু রাখাতে আপনার এই অবদানের জন্য আমরা কৃতজ্ঞ ও আনন্দিত!
-
-
-
Friends
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
D K MAHANTA
@dkmahanta01718942602
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
নন্দিনী
@nandini-chowdhuri
Diponkar Bhowmik Antu
@diponkar
Nilufar Ghani
@nilufar-ghani
Israt Lamia
@israt-lamia
Dhali Moin
@dhali-moin




একটি হৃদয়স্পর্শী প্রেমের উপাখ্যান।