-
দুঃখ-বিলাস
__________
আমি বড্ড দুঃখ বিলাসী
চেনা হৃদয়ের অলিতে গলিতে
অচেনা যত দুঃখ মিলে
আমি ভীষণ ভালো বাসি।মনখারাপের মৈত্রী হলে
বৃষ্টি নামায় শহর জুড়ে
অভিমানী ফোলা ও ঠোঁট
ছুতে গিয়ে দুঃখে ভাসি।ক্লান্ত চোখে রাত্রি নামুক
ঘুমহীন হোক দীর্ঘনিশি
একলা ব্যাথায় ভাসবো নাহয়
আধারমেঘে ঢাকুক শশী।দুঃখ গুলো থাকুক জমা
তোমার কাছে বড্ডো বেশি
ফিরবো আবার , ভাসবো দুঃখে
চলতে গিয়ে পাশাপাশি।21 Comments-
-
কবিতায় শুধু ছন্দ থাকলে হয় না। থাকতে হয় শব্দের খেলা, তালের লয় আর গতিময়তা। এই কবিতায় তার আস্বাদন পেলাম। ধন্যবাদ কবিপ্রিয়।
-
-
-
-
@drako এই দুঃখ নামক সুখ আমরা সবাই চাই।
-
@Drakoআপনি একদম সঠিক কাজই করছেন। আপনার বন্ধুর এই সময়ে আপনারই তো পাশে থাকা উচিত। আর ভেঙে পড়বেন না। উপরওয়ালার রহমতে আপনার বন্ধু খুব জলদি শাররীক ভাবে সুস্থ হয়ে উঠবে। আর আপনি তাকে মানসিক ভাবে সুস্থ হতে সাহায্য করছেন এটাই অনেক বড় ব্যাপার। দোয়া করি আপনার বন্ধু খুব দ্রুত আরোগ্য লাভ করুক।
-
অনেক ধন্যবাদ মঞ্চগুরু! আপনাদের পার্থনায় আমার বন্ধু এখন অনেকটা সুস্থ! দীর্ঘ ৪ মাস পর গত শুক্রবার নিজের পায়ে হেটে মসজিদে গিয়ে নামাজ পড়ে এসেছে, সন্ধ্যায় আমাদের সাথে আড্ডায় যোগ দিয়েছে! সেদিন উপলব্ধি করলাম, আনন্দমনে বাড়ি ফিরতে পারার এক অন্য সুখ রয়েছে! @anwar-parvez-nur-shishir
-
-
-
যারে বাঁধি ধরে তার মাঝে আর
রাগিণী খুঁজিয়া পাই না
যাহা চাই তাহা ভুল করে চাই
যাহা পাই তাহা চাই না
রবীন্দ্রনাথ ঠাকুর.

শিউলি চক্রবর্তী
I'm the one at the sail, I'm the master of my sea.
Friends
আয়েশা সিমা
@ayesha-sima
শেখ মুহাম্মদ আলমগীর
@alamgir-hossain
Deb-Nandan Dutta
@deb-nandan-dutta
Asif Rahman
@asifaaron62
মোঃ আবু মুনিফ আল মুকিম।
@munifalmukimrocky
Motiur Rahman Mizan
@dressed-human
নোমান খালভী
@nomankhalovi
AdabenTatali
@adabentatali
Sharbanam Gupta
@sharbanam-gupta


দুঃখ-বিলাস মনে সুখ দিলো বেশ… তবে প্রথম স্তবকের দ্বিতীয় চরণে একটু মাত্রাটা ঠিক হলে লয়’টা পূর্ণছন্দ হ’তো… অনেকেই অনধিকার চর্চা মনে করে ব’লে আমি আর শব্দের পলিশিং ব’লে দিইনা… ছন্দের প্যাটার্নটা খুব সুন্দর… অনেক অনেক শুভ কামনা…