-
কবিতা
শিরোনামঃ মা-বাপ
কলমেঃ রুদ্রজ প্লাবন
রচনাকালঃ১৬ই অক্টোবর ২০২২ খ্রীস্টাব্দ।
—————————————
কে বলেছে বাপ মায় হয়না স্বার্থপর
সে সব জনের নাম-ঠিকানা আমার দরকার
মা-বাবা কত যত্নে লালন পালন করে
মায়ের দেওয়া সুধা রসে শিশুর পরান ভরে।বাবা কত আদর করে বড় করে মোরে
নিজের প্রতি অবহেলা দিনে দিনে বাড়ে
নিজের মুখের অন্ন তুলে বেটার পেট ভরায়
এ হেন দয়ার সাগর হয় যে বাপ মায়।সন্তানেরে করতে বড় নিজে খেটে মরে
ছেলে-মেয়ের মন রাখতে কি না কাজ করে
নিজে পরে ছিন্ন কাপড় কত যতনে
সন্তান তার ফুলবাবু মা-বাপ অযত্নে।রোগ-শোক হলে পরে তারাই পাশে থাকে
সোহাগের বৌ চিনবে না গো কম পড়লে ভাগে
ভাই-বোন বড় হলে ক’জন সঙ্গ দেয়
গভীর রাতে না ফিরলে ঘরে জাগে বাপ-মায়।বড় হলে যে রক্ত শুষে কিভাবে শুধবে ঋণ
তাদের কাছে যতই দেওনা রইবে তোমার ঋণ
দীন হওনা তাদের চরণ তলে শান্তি তোমার সেথা
মা-বাপ স্বার্থপর! ভুলে যাও ওসব, যত বাজে কথা।3 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
Md. Deloar Hossen
@md-deloar-hossen
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Rashedul Hasan
@rashedul-hasan
Dhali Moin
@dhali-moin
আনোয়ার পারভেজ নূর শিশির
@anwar-parvez-nur-shishir
Neel tripura
@neel
Jubayer Al Mahmud
@jubayer
ইফতিশা খানম
@eftishakhanam


পিতা-মাতার যে কয় স্বার্থপর তার ভবে আপন কে আছে বড় জানতে ইচ্ছে হয়…🤔