Profile Photo

Nilufar GhaniOffline

  • Nilufar-Ghani
  • Profile picture of Nilufar Ghani

    Nilufar Ghani

    • 4 years, 1 month ago

    আকাশে বজ্রের শব্দ শুনি

    চারদিকে যেন অশান্ত বাতাসের কল্লোল!
    থেমে থেমে যাচ্ছে স্বপ্ন সরোবরের হিল্লোল।
    প্রচ্ছন্ন কোন ঝড়ের ঘনঘটা আকাশে,
    যদি বাজে আজ রণ দামামা বাতাসে,
    অসমতার অর্গলে যদি হই বন্দী,
    শামুকের সাথে তবু করবোনা সন্ধি।

    বারে বারে যদি হ্ই আহত,
    তবু যেন শির না করি নত ,
    অসততার খোলসে হবোনা আবৃত।
    আত্মাকে যেন না করি দ্বিখন্ডিত!

    শিরায় শিরায় চঞ্চল বেগে,
    বারে বারে উঠবো জেগে,
    অহং এর ধুম্রজালে নেশাগ্রস্ত
    তরীভরা পশরায় বিক্রিত,
    মানবতা আজ ধুলিতে লুন্ঠিত।
    নীতির সুতোর বাঁধন ছিদ্রিত।

    একদিকে জলস্রোতের প্লবতা-
    অন্যদিকে মরুভূমির শূণ্যতা,
    কিছু চোখে বিলাসের বিকারগ্রস্ততা,
    কিছু চোখে ক্ষুধার সর্বগ্রাসীতা

    দূর হোক সব অশান্তির দাবানল!
    হারতে দেবনা মনোবল,
    নিয়ে একরাশ প্রত্যয়
    জুটাব সকল শক্তি, আবেগ
    সকল দূর্যোগ করবো জয়।

    ফিরিয়ে যে অনতেই হবে
    মুখবন্ধ জাতির মৃত বিবেক।
    রাতের নিরন্ধ্র আঁধার অদীপে
    ছোঁয়াব আলোর প্রদীপ
    অস্ত্র নয়, রক্তের প্রতীপে
    প্রীতিতে ঝরবে বিজয় সুদীপ।

    মৈত্রী ও ভালবাসার বহুডোরে
    ফুল ফোটাব একটি সোনালী ভোরে
    মানবতাই হোক মোদের প্রতিশ্রুতি
    সততার স্ফূরনই হোক মোদের গতি।

     

    8
    11 Comments
Skip to toolbar