-
বেওয়ারিশ ডাইরি
বাড়িটা বড্ড শূন্য আজ
সবাই বেরিয়ে পড়েছে বিশেষ কাজে
এমন ফাঁকা আগে কখনো হয় নি
আজ বোধহয় দিনটাই আলাদা।
জানালার ধারে চাঁদ উঠেছে
জ্বলজ্বল করছে চাঁদের আলো
তারই কিছুটা আলো পড়েছে
মেঝেতে থাকা ডাইরির উপর,
বেওয়ারিশ লাশের মতো
কাল রাত থেকে পড়ে আছে।
পাশ দিয়ে কত মানুষ হাটাহাটি করলো
ডাইরিটাকে কেউ তুললো না।
কত কথা, কত স্মৃতি যে জমে আছে
এর পাতায় পাতায়
তা বোধহয় আর কারও জানা হলো না।
এমনি পূর্নিমা রাতে
সে জানালার ধারে বসে লিখে যেতো
কত বাসনার কথা,দুঃখের কথা, সুখের কথা।
তার মতে, যে আমার এই ডাইরিকে বুঝলো
সে আমায় বুঝলো।
কিন্তু তাকে কেউ বোঝেনি
তাই ডাইরিটাকেও কেউ বুঝলো না
হয়তো আবর্জনার মতো তাকেও ফেলে দেওয়া হবে।
কিছুটা সম্মান সে পাবে
সে ডাস্টবিনে যাবে না, যাবে কাগজওয়ালার ঝাকায়
মাথায় করে নিয়ে যাবে তার শেষ ঠিকানায়।
এরপর হয়তো ছিড়েখুঁড়ে ওর অস্তিত্ব বিলীন করা হবে
নতুন রূপ দেওয়া হবে।
নতুন রূপে সে আবার চলে যাবে অন্য কারও হাতে।
কেউ আর জানবে না এক সময় ও ধারণ করতো
একটা মানুষের গোটা পৃথিবীটা
ও ছিল সেই মানুষটার দুঃখের সাথী
কত আপন ছিল তার।আজ সেই মানুষটা নেই,
লাশ হয়ে মাটিতে মেশার অপেক্ষায় আছে।
মানুষটা ওর পরিচয় দিয়ে যেতে পারলো না
বেওয়ারিশ লাশের মতো ওকে পরে থাকতে হচ্ছে
ওর পরিণতিটা বেওয়ারিশ লাশের মতোই হবে
কেউ আর ওকে জানতে চাইবে না, বুঝতে চাইবে না
ফেলে দিবে আস্তাকুঁড়ে,
মন্ডা বানাবে নয়তো ঠোঙায় পরিণত করবে।
অস্তিত্ব বিলীন করে দিবে।
বেওয়ারিশ লাশের অঙ্গের দাম থাকলেও
পরিচয় নিয়ে কারো মাথা ব্যথা নেই,
লাশের চোখ কিডনি বিক্রি করা যাবে কিনা
সেটাই আলোচনার মূল বিষয়।হয়তো এই ডাইরিকে নিয়েও সেই আলোচনাই হতে পারে।
ওকে ফেলে দিবে, না অন্য কাগজের সাথে বিক্রি করবে
এটাই হয়তো ভাববে, কিন্তু ভাববে না ওর পরিচয় নিয়ে
মানুষটা ওর পরিচয় দিয়ে যেতে পারেনি
বেওয়ারিশ ডাইরিতে পরিণত করে গেলো।
একটা বেওয়ারিশ ডাইরি
এখন ওর মূল পরিচয়।11 Comments
Friends
Md.Monyruzzaman Khan
@moniruzzaman-khan
অসীম রহমান
@ashim_rahman
Nahian Hasan
@hasan009
সৈয়দ মোহাম্মদ জামান
@sayedzaman
Shomik Adhikary Nandon
@shomikadhikarynandon
সৃষ্টি
@premdevota
আনিছুল ইসলাম বিপ্লব
@anis209307
AdabenTatali
@adabentatali
Drako Shajib
@drako



লাশকাটা ঘরে নিয়ে গেলো তারে। সুন্দর কবিতার জন্য অভিনন্দন।