Profile Photo

Shah Muhammad AlamOffline

  • smalam112
  • Profile picture of Shah Muhammad Alam

    Shah Muhammad Alam

    • 4 years ago

    “শূন্যতা”

    অনুভব করছি হৃদয়ের শূন্যতা
    আমি পাইনি ভালোবাসার পূর্ণতা
    এটা আমার জীবনের ব্যর্থতা
    তাই পেলাম না খুঁজে সার্থকতা।

    এভাবেই হবে হয়তো পথচলা
    অনেক কথা রবে না বলা
    মনের দরজা হবে কি খোলা
    হবে কি মনের মিলন মেলা?

    অথৈ সাগরের বুকে ডুবে থাকা
    পাওয়া না পাওয়ার স্বপ্ন আঁকা
    জীবনের পথ যে বড়ই বাঁকা
    ভালোবাসা আছে কষ্টে ঢাকা।

    জীবনে পেলাম না সুখের দেখা
    বিধির বিধান ছিল কপালে লেখা
    জীবনে চলার পথে কতকি শেখা
    বুকের ভেতর কষ্ট চেপে রাখা।

    ভালোবেসে কাছে না পাওয়া
    দুর থেকে হারিয়ে যাওয়া
    শরতের হিমেল হাওয়া
    ভালোবাসা টুকু বিলিয়ে দেওয়া।

    এভাবেই কেটে যাবে নিশিদিন
    স্বরণ করে তোমায় প্রতিদিন
    তুমি কি আসবে সে দিন
    যদি ফিরে আসে সু দিন ?

    হৃদয়ের শূন্যতা পূর্ণ করতে
    মায়ার বাঁধনে আমায় বাঁধতে
    আমার হাতে হাত রাখতে
    ছায়া হয়ে পাশাপাশি থাকতে।

    আসবে কি স্বপ্নের ঠিকানায়
    প্রাপক প্রেরক তো জানা নায়
    ভালোবেসে দুজন দুজনায়
    চলো হারিয়ে যাই অজানায়।

    7
    5 Comments
Skip to toolbar