Profile Photo

মিথিলা কনকOffline

  • Methila06
  • Profile picture of মিথিলা কনক

    মিথিলা কনক

    3 years, 8 months ago

    নির্ঘুম রাত

    _____________
    আজ বালিকার নির্ঘুম রাত ,
    সুতীক্ষ্ণ নখড় এর থাবা তুলে
    এগিয়ে আসে দ্রুততর বেগে ।
    ধীর ,ধীরে ,ছাঁয়া দীর্ঘ্য থেক দীর্ঘ্যতর হয় ধেয়ে আসে
    গ্রাস করে সর্বস্ব ।
    তারপর ধারালো সেই ছায়া
    ফালা ফালা করে চলে
    বালিকার সবুজ আলিন্দ নিলয়–
    হৃদপিন্ডটাকে বাঁচাতে হবে তাই
    ছুটতে থাকে ,ছুটে চলে বালিকা ,
    পথের কাঁকড়ে রক্ত কমল হয়ে
    ফুটে ওঠে কিছু টকটকে লাল
    রক্তাক্ত পদচিন্হ।

    4
    4 Comments
    • আপনি বরাবরই ভালো লিখেন। এটাও ব্যতিক্রম না।

    • “তারপর ধারালো সেই ছায়া
      ফালা ফালা করে চলে
      বালিকার সবুজ আলিন্দ নিলয়–
      হৃদপিন্ডটাকে বাঁচাতে হবে তাই
      ছুটতে থাকে ,ছুটে চলে বালিকা” ভাবনাটাকে বারবার এলোমেলো করে দিচ্ছে লাইনগুলো! বেশ অন্যরকম লাগলো আজকের লেখাটি!

Skip to toolbar