Profile Photo

Mohammad Al-MamunOffline

  • Mohammad-Al-Mamun-Titu
  • Profile picture of Mohammad Al-Mamun

    Mohammad Al-Mamun

    3 years, 8 months ago

    কবি-মুহাম্মদ আল-মামুন
    কবিতাঃ
    বাধা দেবো না
    ——————-
    যেতে যখন চাইছো বাধা দিবো না
    আমার আকাশ’টা বিষাক্ত হয়ে উঠেছে
    তোমার হয়তো অন্য আকাশ চাই
    যেখানে আমি বড্ড বেমানান
    মুক্ত চিন্তা,মুক্ত বিচরণ ও স্বাধীনচেতা
    এসব আজকাল কেবলই একে-অন্যের দূরত্ব বাড়ায়
    সেই দূরত্বের মাপকাঠির দুই প্রান্তে দু’জন।

    যাবার বেলায় যা ফেলে গেলে
    তা হয়তো ফেরত দেয়া হবে না কোন কালেও
    তুমিও হয়তো তা মুছে দিতে পারবে না কখনো
    সেই অভিমান,সেই আবেগ ভালোবাসার চুম্বন
    জোছনা রাতে দু’জনে জেগে থাকার প্রেম স্নেহ
    শীতের রাতে কাঁথা ভাগাভাগির তীব্র আলিঙ্গন
    নানা কথামালায় রাত শেষে ভোর হওয়ার গল্প।

    হাতে হাত ধরে একসাথে পথিক হওয়া প্রিয় পথের
    সেই ফাগুনের দিন বসন্তের উষ্ণতায় দু’জনার লুটোপুটি
    বৈশাখী ঝড়ে বুকের মাঝে আশ্রয় খুঁজে ফেরার স্মৃতি
    সন্ধ্যাবেলায় নদের বুকে সূর্যাস্ত দেখা আবেগে জড়ায়ে
    প্রিয় রং প্রিয় ফুল প্রিয় সাজ নয়নপাতে বসত করে
    প্রিয় মুহূর্ত মধুর সঙ্গ রূপ-রস-যৌবন বেঁধেছে ঘর মনে
    ছেড়ে যাচ্ছো যাও নিয়ে যাও যা ছিলো মোর কাছে
    ফেলে গিয়ে এ জনমে ঋণ আর বাড়িও না মোর
    হয়তো ফেলে যাওয়া টুকুই পিছু ডাকবে তোমায়।।

    5
    2 Comments
Skip to toolbar