-
হেমন্ত এসে গেছে
শরতের কাশ ঝরা বিদায়ের ক্ষণে
আনন্দ প্রদীপ বুঝি নিভে যায়!
ঝরা পল্লবের বিষাদ আননে
রিক্ততা ছুঁয়ে আছে নীলাভ্রের গায়ে।শিশির ঝরা স্বচ্ছ ঊষায়
মিষ্টি ভেজা রোদ বুলায়ে
কুহেলীর পরশ ছোঁয়ায়ে
হেমন্ত এসে গেছে মৃদু পা’য়।উদাস পথিকের বাঁশী বাজে
নীল বিষন্নতার সাজে
টুপটাপ শিশিরের দোলায়িত ঘাসে
কৃষকের শ্রান্ত হাসি ভাসে
সোনা ঝরা ফষলের উচ্ছাসে।হাজারো তারার হাসির নির্ঝরে
এলোমেলো জোছনা র মায়া
গাছের পাতার ছুঁয়ে যায়
তবু ঝরা পাতার অশ্রু ঝরে
ক্লান্ত বিভাবরীর ছায়ায়।বিবর্ণ সবুজের পাতায়
শিশিরের অশ্রু ফোঁটায়
শীত আসে গুটি গুটি পা’য়
আগামী বসন্তের সুপ্ততায়।11 Comments-
-
-
-
“বিবর্ণ সবুজের পাতায়
শিশিরের অশ্রু ফোঁটায়
শীত আসে গুটি গুটি পা’য়
আগামী বসন্তের সুপ্ততায়…”
অপূর্ব সুন্দর মায়াময় শব্দাবলী… অনেক অনেক শুভেচ্ছা ও প্রীতিমুগ্ধতা প্রিয় কবি… -
-
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



আহা কি ঠান্ডা!….যেন এক দান্ডা-