Profile Photo

উজ্জল রায়Offline

  • anthony6
  • Profile picture of উজ্জল রায়

    উজ্জল রায়

    3 years, 10 months ago

    কবিতা: নিঃসঙ্গতা

    সব নিশ্চুপ, কোলাহলের অহংকারে!
    হাবিজাবি ভাবার সময় এখন হারিয়ে গিয়েছে
    তবু ভাবনা আসে মাথায়;
    স্বস্তির নিঃশ্বাস ত্যাগ করে, অস্বস্তির অনলে পুড়ে যায় দেহ।
    পাখিরা হারিয়ে যায়, মর্গের নগ্নতা দেখে
    কোলাহলের অসুখে ভারী হয়ে উঠে বাতাস।
    নেকরোফিলিয়ায় অসুস্থ ভালোবাসা
    তীব্র আক্রোশ নিয়ে ভেসে আসে প্রেমিকার আর্তনাদ;
    ভয় হয়, ভীষণ ভয়।
    শুভ্র চাওয়ায় “মুক্তি” শব্দের অর্থ খুঁজে চলে ক্লান্ত সৈনিক
    তবু কোলাহলের অহংকার কাটে না
    ফিরে আসে না স্নিগ্ধতা।
    আবার ভোর হয়, সূর্যের পথ চলায়
    মৃত্যু হয় অগণিত সৈনিকের, হারিয়ে যায় মূল্যবান জীবন।
    বুক ফেটে কান্না আসে মিথ্যে ভালোবাসার;
    তবু কেন সে চিৎকার?
    যা কখনো শুনতে পায়নি এ হৃদয়।
    ভয় হয়, ভীষণ ভয়
    নিজেকে অতল কৃষ্ণগহ্বরে হারিয়ে ফেলার ভয়।
    আকাশে ভেসে বেড়ায় দুশ্চিন্তার কালো মেঘ
    সে মেঘ কখনো আসেনি কোন দেবদূতের সুখের বার্তা নিয়ে, মৃতদের সৎকারে।
    তবু কান্না আসে স্বর্গসুখ নিয়ে মৃতদের ভালোবসায়
    প্রেমিকার আর্তনাদ ভুলে গিয়ে।

    6
    8 Comments
Skip to toolbar