-
রিয়াল লাইফ অভিজ্ঞতা -০১
(২২/১০/২০২২)
গতকাল একটা ইন্টারভিউ দিতে গিয়েছিলাম। পার্টিসিপিয়েন্ট অনেক ছিল। সম্ভবত, শুক্রবার হওয়াতে তারা সবাই-ই ইন্টারভিউ দিতে চলে এসেছে। সেখানকার পরিবেশ, ম্যানেজমেন্ট সিস্টেম এবং আরো অনেক বিষয় নিয়ে ক্যান্ডিডেটসরা নিজেরাই অনেক রকম আলোচলা -সমালোচনা, মন্তব্য, এবং সল্যুশন ও দিয়ে দিচ্ছিলো। আমি শুধু সবার কথা শুনছিলাম। কিছুই বলছিলাম না। সেসব থাকুক , আমি আসলে আমার সাথে ঘটে যাওয়া ঘটনা টা বলতে চাচ্ছি। ইন্টারভিউ -টা আমার জন্য অনেক চমকপ্রদ ছিল!
আমি কখনোই আমার বাবার রেফারেন্স ব্যবহার করিনা, চাকরি প্রাপ্তির জন্য। তো, আমার যখন ভিতরে ডাক আসলো। তখন সময় এত অতিবাহিত হয়ে গিয়েছিলো যে, ইন্টারভিউ বোর্ডে যারা ছিলেন, তারা আর প্রশ্ন করে বেশি সময় নষ্ট করতে চাচ্ছিলেন নাহ। বসার সাথে সাথেই প্রশ্ন করলেন কিছু এবং সেটা খুব ঝটপট প্রশ্ন -উত্তর পর্বের মতোই লাগছিলো। কয়েকটা প্রশ্নের পর যখন জিজ্ঞেস করলেন, আমার বাবার নাম কি? আমি উত্তর দিলাম। প্রশ্ন করলেন, তিনি কি করেন? আমি উত্তর দিলাম, তিনি এখন রিটায়ার্ড পার্সন। জিজ্ঞেস করলেন, কি করতেন? আমি উত্তর দিলাম, অমুক ব্যাংক – এর ডিজিএম ছিলেন। বললেন , আপনার মোবাইল এ কি তার ছবি আছে? দেখাতে পারবেন? আমি বললাম হ্যা আছে। বলে, মোবাইল বের করে ছবি দেখলাম। ছবি দেখে, উনি বললেন, উনাকে তো আমি চিনি! আমি সেখানে কাজ করেছি। তিনি এই বিল্ডিং এর এই পাশে নিচ তলায় বসতেন। আমি তো শুনে অবাক হবার পালা। জীবনের এই প্রথম কোনো ইন্টারভিউ তে , আমার বাবা কে চিনে ফেলেছে এমন একজন কে পেলাম! এটা ছিল আমার ইন্টারভিউ লাইফ এ সবচেয়ে অবাক করা অভিজ্ঞতা।বিশেষ দ্রষ্টব্যঃ আমি আজ বহুদিন পর আমার তুলট একাউন্ট টিতে লগইন করতে পেরেছি। আস্তে আস্তে আরো লিখা আসবে, ইনশাল্লাহ। সবাই সাথে থাকবেন। ধন্যবাদ।
5 Comments
Friends
আবির রাইয়ান সামি
@abir-raiyan-sami
নোমান খালভী
@nomankhalovi
Kanej-Roksana
@kanej-roksana
নির্বোধ সুদীপ্ত
@sajalbhowmick
অনুভূতির ডাইরি
@onuvutir-dairi
Motiur Rahman Mizan
@dressed-human
Al-Rashed
@al-rashed
আর্য
@arjo
অসীম রহমান
@ashim_rahman


অভিনন্দন।