-
নির্ভরতা
বাসু মৈত্র
—–+++++—–
সহস্র বছর আগে, তোমার জন্মেরও আগে
তুমি ছিলে আমার, শুধু আমার
বাকী ছিলো শুধু জন্মাবার।
জন্মিলে তুমি এ পৃথিবীর আলোয়
আলোকিত হলে তুমি
সেই আলোক ছটায় পোড়ালে আমায়।
কামার শালায় লোহা পুড়ে হয় খাঁটি
তোমার অন্তর আগুনে পুড়ে পুড়ে
আমি হয়ে উঠলাম নিখাদ অনুরক্ত।
তোমার আগমনে পাখিরা গান গায়
দোয়েল শিস দেয়
বনানী হাত বাড়িয়ে চাঁদকে ডাকে
চাঁদ জোছনা বিলিয়ে দেয়
শারদীয় কাঁশবন ফুলে ফুলে মাতাল হয়
সাগর ঢেউ তুলে বার্তা দেয়
সে এসেছে প্রকৃতিতে।
তোমার সাথে জন্মান্তরের বাঁধন আমার
এ বাঁধন আলগা হলে যে
আমি হারিয়ে যাই
আমার অস্তিত্বে, বেঁচে থাকায়
তুমি শতবর্ষী হও
মানুষের সেবায় এগিয়ে যাও এই প্রার্থনা রইলো
আজকের এই শুভ দিনে সৃষ্টিকর্তার কাছে।8 Comments

Basudeb Maitra
Poet
Bagerhat
Friends
rizraj
@horianaly
রাহুল চন্দ্র দাস
@rahulchandradas13011994gmail-com
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
Saleha-Akter
@saleha-akter
Md Rahamat Ali
@rahamatalimd
Hassan-Rony
@hassan-rony
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
Muhammad Jabed
@jabed92


জন্ম-জন্মান্তরের কবিতা। অনেক শুভকামনা।