Profile Photo

RiyadAfradOffline

  • RiyadAfrad
  • Profile picture of RiyadAfrad

    RiyadAfrad

    3 years, 8 months ago

    কবিতা হতে চাই
    ==========
    কবি তো সেই!
    যে প্রকৃতির ভাঁজে ভাঁজে
    খুঁজে ফিরে সৃষ্টির সত্তাকে।
    কবি তো সেই,
    যে কলমের খোঁচায় ফুটিয়ে তুলে
    বিশ্বের মানবতা কে।
    কবি তো সেই
    যে অন্ধকারে প্রজ্জ্বলিত করে
    আলোর মশাল।
    কবি তো সেই,
    যার ক্ষুরধার কলমের আঁচড়ে
    ঘুমন্ত জাতির হবে সকাল।
    কবি বলা যায় তাঁকে
    যার লিখনিতে থাকে
    শতসহস্র মানবতার গান।
    কবি তো সেই হয়
    যে শপথ লয় মরণপণ
    গেয়ে যায় সত্যের জয়গান।
    কবি কি তাকেও বলা যায়?
    যে লাইনের পর লাইন লিখে যায়,
    নারীদের মোহমায়ায়…
    কবি কি সেও হয়?
    যে তিলোত্তমাকে ভালোবেসে
    হাজারো ছন্দ মেলায়….
    হয়তোবা হয়।
    কিন্তু আমি জানি না।
    জানার প্রয়োজনও মনে করিনা।
    আমি কোন কবি নই,
    কবি হতেও চাই না।
    আমাকে পাবেনা কভু
    কোন কবিদের তালিকায়।
    আমি রয়ে যেতে চাই আমরণ
    তোমাদের কবিতায়।।
    আমি কবি নই
    কবিতা হতে চাই……..
    ( রিয়াদ আফ্রাদ)

    5
    6 Comments
Skip to toolbar