-
অনাথ পথকলি
জীবন কারও জন্য রঙীন,
লাল, নীল নিয়নের আলোয় ভরা ।
কারও জন্য শুধু নীল যাতনায় লীন
নিভে যাওয়া বালবের অসারতা ভরা।জন্ম থেকেই যার বুক শূণ্যতায় বিদ্ধ
পাঁপড়িপাতায় পৃথিবী তার
মমতাহারা নিঠুর ক্রুদ্ধ
বন্দী বিহগের অর্গলের রুদ্ধ দ্বার।আমি রাস্তার ছেলে
রাস্তাতেই কাটে মোর দিন
হেসে কেঁদেকেটে খেলে
দিনের আলো হয়ে যায় ক্ষীণ।মা বাবা হারা এতিম দুখীরে,
একটু মিঠে কথা প্রসন্ন বদনে,
শুধায় না কেহ স্নেহের মেদুরে।
ক্ষুধা নিবারণে ক্লান্ত লগনে,
আসেনা দিতে এক মুঠো অন্ন,
জঠরের ক্ষুধা বারে বারে গিয়ে
এসে শুধু করে অবসন্ন।
এ বোঝাটাকে তবু বেড়াই বয়ে ।দশটি টাকা নাহি চায়,
দিতে কেহ বিনাশ্রমে।
তৃষিত প্রাণ তবু জেগে রয়,
কেউ যদি দেয় ভ্রমে ।ছিন্ন বস্ত্র বদলে দিয়ে,
নতুন পোশাকে সাজায়না কেউ।
বারে বারে তাই উগলে উঠে
কন্ঠদেশে ব্যথার ফেনার ঢেউ।মানুষ যদি হয় মানুষের জন্য,
তবে কী করে হয় এত মমতাশূণ্য!
ভান্ডার থেকে এক মুঠো অন্ন
পেতে কী পারেনা অসহায় নিরন্ন।
বৃষ্টিতে ভিজেও মিলেনা ঠাই,
লোকচক্ষুতে হই শুধু ধিকৃত
মোর আশ্রয় তবু নাই
দালানের বারান্দা মোর তরে নয় স্বীকৃত।আমার চোখেও স্বপ্নঘুড়ি
আকাশের বুকে উড়ে
জ্ঞানের আঙ্গিনায় স্বপ্নতরী
ভাসাতে একই সুরেমা বাবা হীন এতিম বালক
উৎসব দিনেও জুটেনা নতুন বেশ,
চোখের নীচে তাই নেই কোন আলোক
শুধু মরুভূমির বালুকার ক্লেশ।জঠর থাকে ক্ষুধায় ক্লান্ত
ঈদের দিনেও জুটেনা মিষ্টান্ন
মা মোর যদি এ কথা জানতো
একটু হলেও তুলে দিত অন্নস্বার্থভরা এই পৃথিবীতে
বাবা মা হারা এই ছেলেটির
অশ্রু ঘুচাতে ক্লান্ত তিথিতে
মমতার পরশ বুলাবে কী কেউ নিবিড়?8 Comments
Friends
ফারুক আব্দুল্লাহ - Faruq Abdullah
@faruq-abdullah
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
ফারহাত আহমেদ
@farhat-ahmed
Himel Paul
@himel1881
S.M ROBEL
@smrobel
মেহেদি হাসান রাশিক
@mehedi-hasan-rashik
SHABBIR AHAMED
@shabbir
রক্তিম জয়
@racktimjoy
Ishrat Jahan
@ishratjahan



“মানুষ যদি হয় মানুষের জন্য,
তবে কী করে হয় এত মমতাশূন্য!
ভান্ডার থেকে এক মুঠো অন্ন
পেতে কী পারেনা অসহায় নিরন্ন…”
অনবদ্য সুন্দর বিষাদিত এক বাস্তব জীবনকথন… যথোপযুক্ত শব্দাবলীর আবেগী বিন্যাস হৃদয়ের গহীন অলিন্দে আঘাত করে গেল প্রিয়কবি… শ্রেণি বৈষম্যের উলম্ব প্রাচীরের শেকড় অস্বাভাবিকভাবে সুগভীরে প্রোথিত হলেও সে নিশ্চয়ই কোনো একদিন উৎপাটিত হবেই… আপনার প্রতি শ্রদ্ধা, কৃতজ্ঞতা ও প্রীতিমুগ্ধতা কবি…