-
অনুরোধ
আমি ধরতে চেয়েছিলাম একটি নক্ষত্রকে হাতের মুঠোয়,
দেখতে চেয়েছিলাম একফালি খোলা আকাশ ,
অনুভব করতে চেয়েছিলাম সমুদ্রের গভীরতা হৃদয়ের মাঝে।
পারিনি।
একটি খোলা জানালা দিয়ে আজ
আসতে দাও ঝড়ো হাওয়াকে ,
অনুভব করতে দাও আমার আমিকে ।
চিনতে দাও নিজেকে আজ।
আজ তোমাদের কাছে এই অনুরোধ আমার ।
বন্ধ করো না এই খোলা জানালাকে
একবার নিঃশ্বাস নিতে দাও এই মুক্ত বাতাসে।
কিছুক্ষন ডানা মেলে উড়তে দাও এই খোলা আকাশে ,
বাঁধনহারা পাখির মত।
একবার দেখতে দাও নিজের প্রতিবিম্ব
একটি স্থির জলাশয়ের বুকে ,
চিনতে দাও আমার আমিকে।8 Comments -
Friends
প্রদীপ্ত লুব্ধক
@shawon-sarkar
Ashaduzzaman-Khokon
@ashaduzzaman-khokon
সাকিব-উন-নবী দীপ্ত (নির্বাক)
@sakib-un-nabi-dipto
আব্দুল মজিদ মারুফ
@abdulmojid
D K MAHANTA
@dkmahanta01718942602
মোঃ সাজ্জাদ হোসেন সিয়াম
@shiyam
ApAlal
@apalal
S.M ROBEL
@smrobel
Sabbir Ahmad
@sabbirahmad90



আমিকে চিনতে পারলে জগতকে চেনা যাবে- ঐ প্রচেষ্টা সবার মাঝে থাকতে হবে।