Profile Photo

মীর রাফিদ হোসেনOffline

  • rafid567@
  • Profile picture of মীর রাফিদ হোসেন

    বই পড়ার উপকারিতা এই ব্যাপারে চিন্তা করতে করতে হঠাৎ মাথায় আসলো আমার কাছে বই পড়ার উপকারিতার চেয়ে বই না পড়ার অপকারিতা পয়েন্টই বেশি । এই পয়েন্টগুলো বর্ণনা করতে করতে হয়তো আমার ২ ঘন্টার একটি বড় কন্টেন্ট লিখতে হতে পারে কিন্তু সেই সময়টা আমার মনে হয় কোনো একটা বই পড়াতেই দেওয়া ভালো কারন বইয়ের প্রতি যদি আপনার যদি বিন্দুমাত্র ইন্টারেস্ট না থাকে তাহলে আমি বইয়ের না পড়ার অপকারিতা নিয়ে যত বড় কনটেন্টই লিখি না কেন আপনার সেটা পড়বেন না।
    একটা জিনিস অবশ্যই লিখতে হচ্ছে আর সেটা হলো আমরা যারা বই পড়িনা তারা এই ছোট পৃথিবীর অমূল্য এক আনন্দ হতে বঞ্চিত হচ্ছেন। এই ছোট পৃথিবীতে যদি আপনি যদি শার্লক হোমসের একটি ডিটেকটিভ না পড়েন, বিভূতিভূষণের একটি উপন্যাস না পড়েন, সত্যজিতের থ্রিলার ছোটগল্প না পড়েন তাহলে এই আনন্দ এই সুখ থেকে আপনি নিজেই নিজেকে বঞ্চিত করে রাখছেন।
    সবার সবার মাঝে বইকে আরো ভালোভাবে তুলে ধরতে এবং সবাইকে বইয়ের প্রতি আগ্রহী করতে প্রায় ২.৫ বছর আগে একটি বুক রিভিউ চ্যানেল খুলি, যেখানে আপনাদের পছন্দমত বিভিন্ন বইয়ের শর্ট বুক রিভিউ নিয়ে কাজ করছি। অবিশ্বাস্য ব্যাপার হচ্ছে আমার এই চ্যানেল খোলার পর থেকেই আপনাদের কাছ থেকে পাওয়া সাপোর্ট আসলেই অনেক বেশি পজিটিভ। আমার বুকের বুক ভিডিও দেখে বই কিনেছেন এমন মানুষের সংখ্যা এখন পর্যন্ত অগণিত। সবার এরকম সাপোর্ট যদি আমি সব সময় পেতে থাকি তাহলে সামনের দিনগুলোতে আরো ভালো কিছু থাকবে আপনাদের জন্য

    6
    9 Comments
Skip to toolbar