-
রাতনামা।
নিঃসংগ এক যুবক ঘুরে ফেরে, রজনীর মধ্যভাগে নির্জন পথ ধরে। ল্যাম্পপোস্ট টার নিচে এসে থমকে দাঁড়ায় যুবক, ল্যাম্পপোস্টের রহস্যময় আলোর নিচে অপেক্ষমান এক যুবতী। ভালো করে পরখ করতে আরেকটু এগিয়ে যায় যুবক, নিমিষেই চমকে ওঠে, তার মস্তিষ্কের দেয়ালে বয়ে যায় বিশাল এক সাইক্লোন।এই মেয়ে শোনো, চমকে ঘুরে তাকায় যুবতী। বলতে থাকে যুবক, অনেক বছর আগে এই ল্যাম্পপোস্টের নিচে আমি বিসর্জন দিয়েছিলাম একটুকরো সুখের। তুমি কি খুজে পেয়েছো? খুজে পেয়েছো? সত্যি করে বলবে কিন্তু।
এই ল্যাম্পপোস্ট আমার বহু চেনা, এই ল্যাম্পপোস্টের নিচে কাটিয়ে দিয়েছি কতশত নির্ঘুম রজনী। বলতে বলতে হেসে ওঠে যুবক, সাধারন হাসি নয় কেমন যেনো ঘোর লাগা সেই হাসি, যুবতীর শরীর শিউরে ওঠে।
রজনীর নিস্তব্ধতা ভেংগে খান খান করে দিয়ে, হেসে যাচ্ছে এক যুবক আর হন্যে হয়েখুজে বেড়াচ্ছে বহু বছর আগে বিসর্জন দেওয়া সুখ। যুবতীর চোখ বিস্ফারিত।
লেখাঃ উসমান।
3 Comments
Friends
নন্দিনী
@nandini-chowdhuri
Mahmuda Sultana
@mahmudamahi
Prithula Zaman
@prithula
Shaikh-Mohidul-Islam
@shaikh-mohidul-islam
Md Tashnim Rahman
@wire-taseen
Reza e Rabbi
@rabbi121
Mesbah-Ahmed
@mesbah-ahmed
Rafiq-Ullah
@rafiq-ullah


সুন্দর অনুগল্প! আরো গল্প হোক!