Profile Photo

নদীOffline

  • Nodie
  • Profile picture of নদী

    নদী

    3 years, 10 months ago

    রাত্রি ও চাঁদের কাব্য
    সুন্দরী রাত্রির বুকে এক টুকরো চাঁদ,
    মায়াবী জ্যোৎস্নার স্বিগ্ধ হাসিতে,
    নবজাত শিশুর মতন নিস্পাপ মায়ায়
    পূর্ণ করেছে আজ ধরণীকে।
    আর তাকে পরম মমতায় বুকে ধরে রাত্রি,
    যেন প্রিয় সন্তানের মতন-
    নেমে এসেছে আজ ধরণীর বুকে।
    বাতাসে উড়ছে তার কালো শাড়ির আঁচল।
    আর চাঁদ যেন পরম নির্ভরতায়,
    আঁকড়ে ধরে আছে রাত্রির কোল।
    তার অবুঝ হাসির মায়াবী ঝর্ণাধারায়-
    ধুয়ে দিতে চায় সব পাপ, সব গ্লানি।
    তবে ধুয়ে যাক না।
    সব দুঃখ আর যন্ত্রণার আবর্জনা।
    আবার নতুন করে জেগে উঠি আরেকটি নতুন সকালে।

    14
    8 Comments
    • “সুন্দরী রাত্রির বুকে এক টুকরো চাঁদ,
      মায়াবী জ্যোৎস্নার স্বিগ্ধ হাসিতে,
      নবজাত শিশুর মতন নিস্পাপ মায়ায়
      পূর্ণ করেছে আজ ধরণীকে”

      এমন দারুন মঙ্গল-জ্যোৎস্নার স্পর্শ সবার জীবন শুভ্রতায় পবিত্র করে তুলবে এই শুভকামনা… শুভেচ্ছা ও মুগ্ধতা কবি…

    • রাত্রি ও চাঁদের কাব্য বেশ ভালো লাগলো! শুভেচ্ছা নেবেন!

    • চাঁদকে বলেছি আজ রাতে জ্যোৎস্না ছড়াতে। অভিনন্দন।

    • ভালো লাগলো কবিতা। শুভ কামনা রইল।

    • রাত্রির অপেক্ষা চাঁদের…আমারও অপেক্ষা চাঁদেয় আলোয় চন্দ্র বিলাস…দারুণ, শুভেচ্ছা রইলো।

    • পূর্ণিমার ঐ চাঁদের আলোয় আমাবস্যায় হল তল
      নব আলো এলো ঘরে হৃদয় খুশীতে তাই টলমল।

    • ও চাঁদ, সামলে রাখো জোছনাকে
      সামলে রাখো জোছনাকে
      কারো নজর লাগতে পারে
      কারো নজর লাগতে পারে
      মেঘেদের উড়ো চিঠি
      উড়েও তো আসতে পারে

Skip to toolbar